চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ ক্যাম্পে শতাধিক বাংলাভাষীর জমায়েত

পুশব্যাকের আশঙ্কায় বিজিবির ‘রেড অ্যালার্ট’

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
5:44 অপরাহ্ন 09, জুন 2026
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
বাংলাভাষী মানুষের জমায়েত বিএসএফ ক্যাম্পে ঠাকুরগাঁও সীমান্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পরিচালিত বিভিন্ন ক্যাম্পে শত শত বাংলাভাষী নারী, পুরুষ ও শিশুকে জড়ো করার খবর পাওয়া গেছে। তাদের বাংলাদেশে জোরপূর্বক ঠেলে পাঠানো (পুশব্যাক) হতে পারে—এমন আশঙ্কায় সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ৯ জুন সীমান্ত সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার বিপরীতে ভারতের ভেলাগাছি, সোনামতি, নাটুয়াটলি, বড়বিল্লা, সাতভিঠা ও হাটখোলা বিএসএফ ক্যাম্পে বিভিন্ন দলে ভাগ করে বহু মানুষকে রাখা হয়েছে। কোনো কোনো ক্যাম্পে ৩০ থেকে ৪০ জনেরও বেশি ব্যক্তিকে অবস্থান করতে দেখা গেছে। বিশেষ করে হাটখোলা বিএসএফ ক্যাম্পে ৩০ জনের বেশি মানুষের একটি দলকে সীমান্তে পাঠানোর প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রগুলোর দাবি। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির ৫০ ব্যাটালিয়নের কান্তীভিঠা ক্যাম্পসহ বিভিন্ন সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী, বিশেষ করে মুসলিম নারী-পুরুষ ও শিশুদের সন্দেহভাজন হিসেবে আটক করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের সীমান্তসংলগ্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে অনেককে বিএসএফের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তকে সম্ভাব্য পুশব্যাক রুট হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ভারতের উত্তর দিনাজপুর জেলার চোপড়া ও ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক পরিবারকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বলেও জানা গেছে।

এদিকে, আটক ব্যক্তিদের মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সীমান্ত সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, অনেককে পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না। এমনকি কিছু ক্ষেত্রে জোরপূর্বক ইনজেকশন প্রয়োগ করে সীমান্ত পার করানোর চেষ্টারও অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

গত বৃহস্পতিবার ৪ জুন ভারতের উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ও রায়গঞ্জের বিপরীতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে এক অন্ত:সত্ত্বা নারী, শিশু, কিশোর ও বৃদ্ধসহ ১১ জনকে শূন্যরেখায় রেখে যায় বিএসএফ। বিজিবির বাধার মুখে তারা প্রায় ৪৮ ঘণ্টা সীমান্ত এলাকায় অবস্থান করে। ওই দলের সদস্য ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোজিনা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলে, আমরা গরিব মানুষ। আমাদের নিয়ে শুধু খেলা করা হয়। খেতেও দেয় না, আবার সীমান্ত পার করে ঠেলে দেওয়া হয়। পরবর্তীতে বিজিবির আপত্তির মুখে রোববার গভীর রাতে ওই ১১ জনকে ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ।

সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও সীমান্তের বিভিন্ন আউটপোস্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিজিবি। যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশব্যাক ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ বলেন, বিজিবি সদস্যরা দেশের সীমান্ত সুরক্ষায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tags: ক্যাম্পপুশব্যাকবর্ডার গার্ড বাংলাদেশবিএসএফবিজিবিভারতীয় সীমান্তরক্ষী বাহিনীসতর্কতা জারিসীমান্ত
Previous Post

হাতের মুঠোয় বিশ্বকাপ, সব ম্যাচ দেখাবে আইস্ক্রিন

Next Post

‘যতদিন বাঁচব, দিদির সঙ্গে আছি’- স্পষ্ট বার্তা দেবের

Next Post
নারী নেতা দিদির সঙ্গে বক্তৃতা দিচ্ছেন, আলোচনায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যতদিন বাঁচব, দিদির সঙ্গে আছি’- স্পষ্ট বার্তা দেবের

প্রধানমন্ত্রীর অনুদানে ঋতুপর্ণা চাকমা বাড়ি নির্মাণের জন্য স্বীকৃতি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণের জন্য অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT