চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধ্বস্ত উড়োজাহাজ থেকে শতাধিক লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 12, জুন 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
উড়োজাহাজ দুর্ঘটনায় উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট ও কেবিনক্রসহ ২৪২ যাত্রী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ফ্লাইটটি থেকে এখন পর্যন্ত শতাধিক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বিমানটি একটি মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে বিধ্বস্ত হওয়ায় পাঁচ মেডিকেল শিক্ষার্থীও নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিসহ একাধিক সংবাদমাধ্যমের লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও দুর্ঘটনা নিয়ে শোকবার্তাও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

ভারতীয় ১৬৯, ব্রিটিশ ৫৩ জন, পর্তুগালের ৭ জন ও কানাডার ১ জন যাত্রী, ২ জন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু নিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের আহমেদাবাদের বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি। উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই মাত্র ৮২৫ ফুট উঁচুতে ওঠার পরই তা নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক রুটে চলাচল করা ফ্লাইট এআই ১৭১ বিধ্বস্ত হওয়ার পরই পরই চারদিকে আগুন আর ধোঁয়ার আচ্ছন্ন হয়ে পড়ে। বিমানে জ্বালানি ভর্তি থাকায় আগুনের ভয়াবহতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভারতের সিভিল এভিয়েশন জানিয়েছে, বিমানের পাইলট যথেষ্ঠ দক্ষ ছিলেন এবং তাদের ক্যারিয়ারে দীর্ঘ সময় উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে।

বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে আশঙ্কা করছেন গুজরাটের উচ্চ তাপমাত্রা অথবা পাখির কারণে উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পর তার নির্ধারিত গতি বাধাগ্রস্থ হতে পারে। বিধ্বস্ত হওয়ার আগেই জীবন-মরণ সন্ধিক্ষণে মে ডে কল বা অতিজরুরি সাহায্য সংকেত দিয়েছিলেন ক্যাপ্টেন সুমিত সাবহারওয়াল।

উদ্ধারকারী দল উদ্ধারকাজে অংশ নিয়েছেন এবং চালু করা হয়েছে হটলাইন নম্বরও। এই পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ আছে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক কার্যক্রম।

Tags: ভারতে বিধ্বস্ত উড়োজাহাজলাশ উদ্ধার
Previous Post

টেকসই উন্নয়নের পূর্বশর্ত দুর্নীতিমুক্ত সরকার: এ এস এম আব্দুল হালিম

Next Post

উড়োজাহাজটিতে অর্ধশতাধিক বিদেশি নাগরিকসহ ২৪২ যাত্রী ছিল

Next Post
উড়োজাহাজের ধ্বংসাবশেষে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়োজাহাজটিতে অর্ধশতাধিক বিদেশি নাগরিকসহ ২৪২ যাত্রী ছিল

শাহরুখ খান ও কাজলের রোমান্টিক ছবি, বলিউডের জনপ্রিয় জুটি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর কি দেখা যাবে শাহরুখ-কাজলের রোমান্স?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT