চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টেস্ট অব চেরি’র সেই বাদি মারা গেলেন ক্যানসারে

'টেস্ট অব চেরি'র প্রধান চরিত্রে অভিনয় করা হুমায়ুন এরশাদি মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 পূর্বাহ্ন 12, নভেম্বর 2025
in বিনোদন
A A
চেরি নাটকের বাদি ক্যানসারে আক্রান্ত, মৃত্যুর খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মহত্যার পরিকল্পনা নিয়ে ঘুরে বেড়ানো কালজয়ী ইরানি ছবি ‘টেস্ট অব চেরি’র সেই বাদি চরিত্রে অভিনয় করা হুমায়ুন এরশাদি আর নেই। ক্যানসারে আক্রান্ত হয়ে ৭৮ বছর বয়সে মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির ‘টেস্ট অব চেরি’ ও পরবর্তীতে ‘দ্য কাইট রানার’-এর মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান হুমায়ুন এরশাদি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এরশাদি ১১ নভেম্বর ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৪৭ সালে ইসফাহানে জন্ম নেওয়া এরশাদি প্রথম জীবনে ছিলেন একজন স্থপতি। জীবনের শুরুতে কখনো ভাবেননি যে একদিন তিনি ইরানি সিনেমার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠবেন।

তার অভিনয়ে আসার গল্পটিও যেন এক সিনেমার মতোই। এক সাক্ষাৎকারে এরশাদি বলেছিলেন, বিশ্বখ্যাত পরিচালক আব্বাস কিয়ারোস্তামি একদিন তেহরানের ট্র্যাফিকে আটকে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করেন এবং হঠাৎই জিজ্ঞেস করেন, তিনি কি সিনেমায় অভিনয় করতে আগ্রহী?

সেই আকস্মিক সাক্ষাৎ থেকেই জন্ম নেয় টেস্ট অব চেরি (১৯৯৭)। যে চলচ্চিত্রটি পরে কান চলচ্চিত্র উৎসবে পাম দ’অর পুরস্কার জিতে নেয়।

বছর কয়েক পর এক সাক্ষাৎকারে তিনি স্মৃতিচারণ করে বলেন, “আমি আর কিয়ারোস্তামি আমার গাড়িতে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, আমার চরিত্রটা কেমন? তিনি বললেন, ‘তোমার চরিত্র একজন ইতালীয় স্থপতি।’ আমি তখনও একজন স্থপতি ছিলাম, ইতালিতে কাজ করতাম। সিনেমায় আমি নিজের পোশাক পরেছিলাম, নিজের গাড়ি চালিয়েছিলাম। সংলাপের সময় কিয়ারোস্তামি নিজেই আমার সামনে দাঁড়াতেন— আমি কোনো চরিত্রে অভিনয় করছিলাম না, আমি নিজেকেই প্রকাশ করছিলাম।”

এরশাদি একবার গর্বের সঙ্গে বলেছিলেন, “কিয়ারোস্তামি কখনো পেশাদার অভিনেতাদের সঙ্গে কাজ করতেন না। তাঁর চলচ্চিত্রের অপেশাদার অভিনেতারা সাধারণত আর অভিনয়ে ফিরতেন না। বলতে পারি, তাঁর ছবির পর একমাত্র আমিই নিয়মিত অভিনয় চালিয়ে গেছি।”

টেস্ট অব চেরি–র পর তিনি পুরোপুরি সিনেমায় মন দেন এবং ইরান ও আন্তর্জাতিক প্রযোজনার বহু ছবিতে অভিনয় করেন। তাঁর সবচেয়ে প্রশংসিত আন্তর্জাতিক কাজ ছিল দ্য কাইট রানার (২০০৭)-এ বাবা চরিত্রে অভিনয়, যা তাঁকে পশ্চিমা দর্শকদের কাছে পরিচিত করে তোলে। চলচ্চিত্রটি অস্কার ও গোল্ডেন গ্লোবসসহ নানা আন্তর্জাতিক পুরস্কারে মনোনয়ন পেয়েছিল।

এরপর তিনি অভিনয় করেন ক্যাথরিন বিগেলোর জিরো ডার্ক থার্টি (২০১২), অ্যান্টন করবিনের আ মোস্ট ওয়ান্টেড মেন (২০১৪), এবং আসিফ কাপাডিয়ার আলি এন্ড নিনো (২০১৬)-এ। ইরান

Tags: অভিনয়আব্বাস কিয়ারোস্তামিইরানি সিনেমাটেস্ট অব চেরিলিড বিনোদন
Previous Post

মুক্তি পেলেন আবদুল লতিফ সিদ্দিকী

Next Post

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

Next Post
ঢাকায় বাসে অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

স্বর্ণের গহনা, কানের দুল, চুরি ও ব্রেসলেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বেড়েছে স্বর্ণের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT