চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে মাসব্যাপী হুমায়ূন মেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 02, নভেম্বর 2022
in বিনোদন
A A
হুমায়ূন আহমেদ এর ছবি, বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তী কথাসাহিত্যিক, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বর। এই কিংবদন্তীর জন্মদিন উপলক্ষে চ্যানেল আই নভেম্বর মাসব্যাপী আয়োজন করছে ‘হুমায়ূন মেলা’।

এ উপলক্ষে প্রতি বুধবার ও শুক্রবার প্রচার হচ্ছে তারই নির্মিত টেলিফিল্মগুলো। আর সপ্তাহের অন্যান্য দিন প্রচার হচ্ছে হুমায়ূন আহমেদের চলচ্চিত্রসমুহ।

এ ধারাবাহিকতায় ২ নভেম্বর বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে বাংলাদেশের প্রথম টেলিফিল্ম হুমায়ূন আহমেদের ‘নিতু তোমাকে ভালোবাসি’। এ টেলিফিল্মটি প্রচারের মাধ্যমে বাংলাদেশের টেলিভিশন ইতিহাসের টেলিফিল্ম প্রচার উন্মোচিত হয়। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, শমী কায়সার, মাহফুজ আহমেদ প্রমুখ।

আর ১৩ নভেম্বর তো চ্যানেল আই প্রাঙ্গণে থাকছেই সরাসরি ‘হিমু মেলা’। মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম।

৯ নভেম্বর দেখানো হবে হুমায়ূন আহমেদের টেলিফিল্ম বৃক্ষ মানব, ১৬ নভেম্বর ‘গৃহসুখ প্রাইভেট লিমিটেড’, ২৩ নভেম্বর ‘রূপালী রাত্রি’ এবং ৩০ নভেম্বর প্রচার হবে ‘লীলাবতী’। সিনেমাগুলো প্রচার হচ্ছে প্রতি শনি থেকে মঙ্গলবার বিকেল ৩টা ৫ মিনিটে ও বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুর গ্রামের নানাবাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। কথার জাদুকর হুমায়ূন আহমেদ একাধারে ছিলেন নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, কবি ও গীতিকার।

সর্বোপরি পাঠকের মনে হুমায়ূন আহমেদ যেভাবে স্থান পেয়েছেন, বাংলাদেশের কোনো কবি বা সাহিত্যিক তা পাননি। হুমায়ূন আহমেদ ‘নন্দিত নরকে’ এবং ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘বাদশা নামদার’সহ দুই শতাধিক উপন্যাস লিখেছেন।

তার রচিত ‘হিমু’, ‘শুভ্র’, ‘মিসির আলির মতো অনবদ্য চরিত্রগুলো আজও মানুষের মন ছুঁয়ে যায়। আশির দশক থেকে শুরু করে তার নির্মিত ‘বহুব্রীহি’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’র মতো নাটকগুলো বর্তমান প্রজন্মের কাছেও এখনও একইভাবে জনপ্রিয়। ‘শ্রাবণ মেঘের দিন’, ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, সর্বশেষ ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের সাহিত্যের এই অপ্রতিদ্বন্দ্বি লেখক। ২০১২ সালের ১৯ জুলাই তিনি নিউ ইয়র্কে মারা যান।

Tags: অভিনয়কবিচলচ্চিত্র পরিচালকচ্যানেল আইজন্মদিনটেলিফিল্মনাটকনাট্যকারলিড বিনোদনসিনেমাহুমায়ূন আহমেদহুমায়ূন মেলা
Previous Post

রোহিতকে ফিরিয়ে হাসানের ‘প্রায়শ্চিত্ত’

Next Post

সিলেটে ভোটকেন্দ্রে কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

Next Post
সিলেটে ভোটকেন্দ্রে কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে ভোটকেন্দ্রে কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

র‍্যাপার ব্যক্তির সানগ্লাস ও ড্রেডলক চুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকায় ভরা পার্টিতে গুলি, জনপ্রিয় র‍্যাপারের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT