চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূনের জন্মদিনে চ্যানেল আইয়ে বিশেষ বইমেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:22 অপরাহ্ন 13, নভেম্বর 2025
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন বইমেলা, হুমায়ূনের জন্মদিনে বিশেষ আয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। কীর্তিমান এই কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগরের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইতে তার লেখা বিভিন্ন বইয়ের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

অন্যপ্রকাশের আয়োজনে বিশেষ এই বইমেলায় হুমায়ূন আহমেদের তুমুল জনপ্রিয় সব বই বিক্রি করা হচ্ছে। আয়োজকরা জানান, ২৫ শতাংশ ছাড়ে এখান থেকে ক্রয় করা যাচ্ছে হুমায়ূনের লেখা বই।

এদিকে, প্রতিবারের মতো হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই-এর পর্দা জুড়ে থাকছে নানান আয়োজন। সকালে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মের শিল্পী মুগ্ধ, অনন্যা আচার্য এবং প্রান্তি। তাদের কণ্ঠে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্রের গান পরিবেশনা ছিল।

এদিন দুপুরে তারকা কথনের বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা এবং আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। হুমায়ূন আহমেদের বেশীর ভাগ নাটক ও সিনেমায় তিনি অভিনয় করেছেন। অনুষ্ঠানে নিজের সেইসব দিনের অভিজ্ঞতার কথা বলবেন তিনি।

তার আগে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানেও থাকবে হুমায়ূন আহমেদের গান। এদিন ১টা ৩০-এ থাকছে বিশেষ অনুষ্ঠান। দুপুর ৩টা ৫ মিনিটে দেখবেন হুমায়ূন আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘নয় নম্বর বিপদ সংকেত’।

সিনেমাটির পুরো দৃশ্য ধারণ হয়েছে নুহাশ পল্লীতে। হাস্যরসাত্মক এই সিনেমাটিতে অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, চ্যালেঞ্জার, স্বাধীন খসরু, রূপক তালুকদার, মাজনুন মিজান, ফারুক আহমেদ ও শবনম পারভীন প্রমুখ।

এছাড়া ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে হুমায়ূন আহমেদের সব সিনেমা ও নাটক। ইমপ্রেস টেলিফিল্মের সহযোগিতায় গত ৭ নভেম্বর থেকে স্টার সিনেপ্লেক্স এ শুরু হয়েছে ‘হুমায়ূন সপ্তাহ’! যেখানে স্টার সিনেপ্লেক্সের চারটি শাখায় চলছে হুমায়ূন আহমেদের চারটি সিনেমা!

Tags: কবিতাগানলিড বিনোদনহুমায়ূন আহমেদ
Previous Post

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর

Next Post

ফেনীতে রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা

Next Post
ফেনীতে রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা, ট্রেনের জন্য বিপদজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা

প্রধান উপদেষ্টা নতুন কুঁড়ি প্রতিযোগিতার সেরাদের পুরস্কার বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় সেরাদের পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT