চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেইজিংয়ের বিরুদ্ধে মসজিদ ধ্বংসের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 22, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বেইজিংয়ে একটি মসজিদের ধ্বংসের ছবি, হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

বেইজিংয়ের বিরুদ্ধে মসজিদ বন্ধ ও ধ্বংস করার অভিযোগ এনেছে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’। সংস্থাটি জানিয়েছে, ইসলাম ধর্মের চর্চাকে রোধ করার জন্য এটি চীনের একটি ‘পরিকল্পিত প্রচেষ্টার’ অংশ।

বিবিসি জানিয়েছে,  হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর একটি নতুন প্রতিবেদনে চীনের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। সংস্থাটি অভিযোগ করছে, চীনের কমিউনিস্ট পার্টি তার রাজনৈতিক মতাদর্শ এবং চীনা সংস্কৃতির সাথে ধর্মকে একত্রিত করার চেষ্টা করছে।

চীনে প্রায় ২ কোটি ইসলাম ধর্মের মানুষ রয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইসলাম ধর্মের বিরুদ্ধে চীনের কড়া মনোভাব বেড়ে চলেছে। দেশটি এই ধর্মের মানুষদের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে দিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের চীনের ভারপ্রাপ্ত পরিচালক মায়া ওয়াং বলেছেন, চীন সরকারের মসজিদ বন্ধ এবং ধ্বংস চীনে ইসলামের অনুশীলনকে রোধ করার একটি পদ্ধতিগত প্রচেষ্টার অংশ। চীনের উত্তর-পশ্চিম জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলমানদের বিরুদ্ধে পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ তাই নির্দেশ করে।

এইচআরডব্লিউ জানিয়েছে, নিংজিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলের লিয়াওকিয়াও গ্রামে ছয়টির মধ্যে তিনটি মসজিদের গম্বুজ ও মিনার খুলে ফেলা হয়েছে। বাকিগুলোর প্রধান প্রার্থনা হল ধ্বংস করা হয়েছে। স্যাটেলাইট ফুটেজে দেখা যায়, লিয়াওকিয়াও গ্রামের একটি মসজিদে একটি গোলাকার গম্বুজ সড়িয়ে সেখানে বৌদ্ধ মন্দিরের আকার দেওয়া হয়েছে।  সেখানকার একজন মুসলিম ধর্মযাজক হান্না থেকার বলেছেন, নিংজিয়ায় প্রায় ১,৩০০টি মসজিদ ২০২০ সাল থেকে বন্ধ আছে।

২০১৮ সালে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি একটি নথি প্রকাশ করে যেখানে মসজিদগুলোর নিয়ন্ত্রণ এবং একত্রীকরণের কথা উল্লেখ করা হয়। এতে মসজিদগুলো ভেঙে ফেলা এবং নতুন করে নির্মাণ না করার আহ্বান জানানো হয়েছিল। নথি অনুযায়ী, মসজিদ নির্মাণ, বিন্যাস এবং তহবিল ‘কঠোরভাবে পর্যবেক্ষণ’ করা আবশ্যক।

গত কয়েক বছর ধরেই মসজিদ বন্ধ বা ভেঙে ফেলার বিষয়ে কর্তৃপক্ষের সাথে সংঘর্ষের পর অনেককে জেলে পাঠানো হয়েছে বা আটক করা হয়েছে। দক্ষিণ নিংজিয়ার লিউজিয়াগুও মসজিদের একটি অজুর স্থান, দুটি মিনার এবং একটি গম্বুজ ভেঙে ফেলা হয়েছে।

তিব্বত এবং জিনজিয়াং-এ এই ধরনের দমন-পীড়ন সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং তীব্র ছিল, তবে তা অন্যান্য অঞ্চলেও প্রসারিত হয়েছে। চীনে দুটি প্রধান মুসলিম জাতিগোষ্ঠী রয়েছে। একটি হুইসরা তাং রাজবংশের সময় অষ্টম শতাব্দীতে চীনে আসা মুসলমানদের বংশধর। দ্বিতীয় দলটি হল উইঘুররা, যাদের বেশিরভাগই জিনজিয়াং-এ বসবাস করে। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট এর রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সাল থেকে জিনজিয়াংয়ের প্রায় দুই-তৃতীয়াংশ মসজিদ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এই বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া ডিরেক্টর ইলেইন পিয়ারসন বলেছেন, সারা বিশ্বের আরব ও মুসলিম নেতাদের উচিত চীনকে এই বিষয়ে প্রশ্ন করা এবং উদ্বেগ প্রকাশ করা।

Tags: এইচআরডব্লিউবেইজিংমসজিদহিউম্যান রাইটস ওয়াচ
Previous Post

আইএমডিবি’র তালিকায় সবচেয়ে জনপ্রিয় শাহরুখ

Next Post

ভারতে পাওয়া গেল ৩ হাজার বছর আগের পিরামিড

Next Post
প্রাচীন পিরামিডের ধ্বংসাবশেষ, বিস্তীর্ণ মরুভূমি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে পাওয়া গেল ৩ হাজার বছর আগের পিরামিড

নিরাপত্তা বাহিনীর গাড়ির লাইটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ৫ বছর বয়সী যমজ ভাইকে ছুরিকাঘাতে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT