রাজধানীর হাতিরঝিলে দীপ্ত টেলিভিশনের সম্প্রচার প্রকৌশলী তানজিল জাহান ইসলাম তামিম হত্যা ঘটনায় মূল হোতাসহ সবাইকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। মানববন্ধনে তামিমের স্বজনরা জানিয়েছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।








