চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করার দাবিতে মানববন্ধন

এস আই সুমন by এস আই সুমন
1:01 অপরাহ্ন 29, আগস্ট 2023
in শিক্ষা
A A
রাজগঞ্জে মানববন্ধন, শিক্ষার্থীরা ও কর্মীরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সকল প্রতিষ্ঠানের চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা ও বয়সীমা ৩৫ করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে রাজশাহী জেলা ৩৫ বাস্তবায়ন কমিটির ব্যনারে কর্মসূচিটি পালিত হয়।

এসময় উপস্থিত চাকরি প্রার্থীরা বয়স ৩০ এর শৃঙ্খলা ভেঙে দেও, গুড়িয়ে দেও’, ‘সকল প্রতিষ্ঠানের আবেদনের ফি ২০০ টাকা করতে হবে’, ‘আমরা চাকরি চাই না, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চাই’ ও ‘৩৫ হোক চাকরিতে প্রবেশের বয়স’ ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচিতে বক্তারা চাকরির আবেদন ফি সর্ব্বোচ ২০০ টাকা নির্ধারণ (১ম শ্রেণীতে ২০০ টাকা, ২য় শ্রেণীতে ১৫০ টাকা, ৩য় শ্রেণীতে ১০০ টাকা, ৪র্থ শ্রেণীতে ৫০ টাকা) করার দাবি জানান। প্রয়োজনে সরকারকে ভর্তুকির উদ্যোগ নিতেও আহ্বান জানান তারা। এসময় ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এর পাতা ৩৩ অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর দাবি জানানো হয় । এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স, বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল স্থাপনের দাবি জানান তারা।

কর্মসূচিতে সংগঠনটির রাজশাহী জেলা শাখার আহবায়ক ইনজামাম উল হক বলেন, গত ১০ বছর ধরে আমরা চাকরির বয়স ৩৫ করার জন্য আন্দোলন করছি। চাকরির আবেদন ফি করা হয়েছে হাজারের উপরে যা একটি প্রহসনমূলক ফি। এই ফি ছাত্র সমাজকে ভোগান্তিতে ফেলে। ২০১৮ সালের ইশতেহারে বলা ছিল চাকরির বয়স সীমা ৩৫ থাকবে। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয় নাই। করোনার কারণে আমাদের ২ থেকে ৩ বছর নষ্ট হয়েছে যার ফলে আমরা চাকরিতে আবেদন করতে পারছি না। ভারত এবং পার্শ্ববর্তী দেশে চাকরির বয়স সীমা ৩৫ এর উর্ধ্বে। আগামী ৩ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর আমরা নায্য অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাব।

সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সাদ বলেন, করোনার কারণে সকল চাকরির বিজ্ঞপ্তি বন্ধ করে দেওয়া হয়। তখন যাদের বয়স ২৭ বা ২৮ ছিল তারা তো চাকরির আবেদন করার কোন সুযোগ পাই নাই। আমরা আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অধিকার ফিরিয়ে দিবেন। আমাদের দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌছানোর সুযোগ দিচ্ছে না কিছু কুচক্রী মহল। আমরা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে দেখা করে দাবিগুলো তার কাছে তুলে ধরব। প্রধানমন্ত্রী যদি মনে করেন আমাদের দাবি অযৌক্তিক তাহলে আমার আন্দোলনে আর যাব না।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আরিফ ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক হারুন। এসময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক মো. হারুনের সভাপতিত্বে প্রায় অর্ধশত আন্দোলনকারী উপস্থিত ছিলেন।

 

Tags: দাবিমানববন্ধনরাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

কাজী শাহেদের মৃত্যুতে এডিটরস গিল্ডের শোক প্রকাশ

Next Post

নারীর মস্তিষ্কে জীবিত লাল কৃমি!

Next Post
মস্তিষ্কে লাল কৃমির উপস্থিতি দেখানো MRI স্ক্যান ও কৃমির জীবন্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীর মস্তিষ্কে জীবিত লাল কৃমি!

বন্ধুদের সাথে রাস্তার পাশে হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জানা গেল শাহরুখ কন্যার 'দ্য আর্চিজ' মুক্তির তারিখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT