চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনাগাজীতে হোমিও ডাক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রবিউল হক রবি by রবিউল হক রবি
5:03 অপরাহ্ন 16, মে 2023
in জনপদ, ফেনী
A A
সোনাগাজীতে হোমিও ডাক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনী সোনাগাজীর ছাড়াইতকান্দি গ্রামের ডাক্তার মিজানুর রহমান হত্যার বিচার দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় তারা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে।

মঙ্গলবার ১৬ মে দুপুরে সোনাগাজীর সদর ইউনিয়নের সর্বস্তরের জনতা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এর আগে জমি-সংক্রান্ত বিরোধের কারণে ৫ মে দুপুরে তাকে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে আহত করে। পরে ওই দিন রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মিজান সোনাগাজী ছাড়াইতকান্দি গ্রামের কালা সোবহানের বাড়ির মরহুম নূরুল হুদার ছেলে। তিনি স্থানীয় মনগাজী বাজারের হোমিও চিকিৎসক। এছাড়াও তিনি ছাড়াইতকান্দি হোছাইনিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হিসেবে দায়িত্বপালন করছিলেন।

নিহতের স্বজন অলি আহমদ, নিলুফা ও নাসির উদ্দিন মুজাহিদসহ মানববন্ধনে অংশ নেওয়া সকলে মিজান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সোনাগাজীর হোসাইনিয়া মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য সালাহ উদ্দিন চৌধুরী বলেন, একজন নিরীহ লোককে প্রকাশ্য দিনের বেলায় হত্যা করেছে। আমি ও এলাকাবাসী হত্যাকারীর সুষ্ঠু বিচার দাবি জানাই।

সোনাগাজীর সার্কেলের সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন বলেন, এই হত্যার মামলা পর থেকে আমরা চারজন এজাহারভূক্ত আসামীকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জানা যায়, সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে জমি-সংক্রন্ত বিরোধের জেরে ৫ মে দুপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মিজি বাড়ির সামনে আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন, সবুজ মিয়া, আবুল খায়েরের ছেলে মাঈন উদ্দিন মামুন ও সবুজের ছেলে বাবলুসহ ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী ডা. মিজানুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। হামলার খবর শুনে তার তিন সহোদর আবদুল হাই, আবু তৈয়ব ও আবদুল গোফরান এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করে।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে মিজানের মৃত্যু হয়।

Tags: ফেনীর সোনাগাজীসোনাগাজী
Previous Post

রাষ্ট্রদূতদের নিরাপত্তা সোমবার থেকেই প্রত্যাহার করা হয়েছে: পররাষ্ট্র সচিব

Next Post

ঋতুস্রাবের সময় যেসব খাবার শরীর ভালো রাখবে

Next Post
মহিলাদের ঋতুস্রাবের সময় পেট ব্যথা ও অস্বস্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋতুস্রাবের সময় যেসব খাবার শরীর ভালো রাখবে

বাংলাদেশের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থগিত এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT