চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণফোন সংস্কারের দাবিতে ২০২ কর্মচারীর মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 পূর্বাহ্ন 13, আগস্ট 2024
in বাংলাদেশ
A A
গ্রামীণফোন সংস্কারের দাবিতে কর্মচারীদের মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণফোনে সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রতিষ্ঠানটির দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

আজ সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী গ্রামীণফোন কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচি করা হয়।

মানববন্ধন ও সমাবেশ থেকে তাদের বেতন-ভাতা বন্ধসহ আইনি অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদ জানান। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের অনুগত গ্রামীণফোনের চেইন অব কমান্ডে পরিবর্তন আনার দাবি জানান।

মানববন্ধনে রাসুলুল আমিন মুরাদ বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন না করে গ্রামীণফোন কর্তৃপক্ষ যে ধৃষ্টতা প্রদর্শন করেছে, তা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ ও সরকারের প্রতি অসম্মানজনক ও ন্যক্কারজনক। ফ্যাসিস্ট কর্তৃপক্ষের বেআইনি ছাঁটাই, অবৈধ লকআউট ও অসৎ শ্রম আচরণসহ সব অবৈধ ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ছাঁটাইয়ের শিকার ২০২ জন কর্মীকে পুনর্বহালের ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে অন্যান্য কর্মচারীরা জানান, ২০১২ সালের ২৫ মে শুধু ট্রেড ইউনিয়নে আবেদন করার অপরাধে ২১৩ জন কর্মীকে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে সরাসরি চাকরিচ্যুত করা হয়েছিল। তাদের মধ্য থেকে ২০২ জন কর্মী এ অন্যায় ও বৈষম্যের প্রতি মাথানত না করে আপসহীন থেকে বিগত ১৩ বছর ধরে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিভিন্ন আদালতে আইনি যুদ্ধ চালিয়ে আসছেন। এটা আর তারা হতে দেবেন না।

গ্রামীনফোন কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি রাসুলুল আমিন মুরাদের নেতৃত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন প্রতিষ্ঠানটির কমিউনিকেশন সেক্রেটারি আদিবা জেরিন চৌধুরী, আজাহার ইসলাম, শাহরিয়ার মর্তুজা, শাহজাহান শাহ, আসাদুজ্জামান, হাবিবুর রহমান।
Tags: মানববন্ধন
Previous Post

জীবনসঙ্গী হারালেন বর্ষীয়ান শিল্পী ফেরদৌসী রহমান

Next Post

সন্তানদের সাথে ব্র্যাড পিটের দূরত্ব কমাতে চান অভিনেতার প্রেমিকা

Next Post
জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানদের সাথে ব্র্যাড পিটের দূরত্ব কমাতে চান অভিনেতার প্রেমিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ওবায়দুলের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ওবায়দুলের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT