চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 01, এপ্রিল 2023
in জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা একটি ব্যানার ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ প্রথম আলোর গ্রেফতারকৃত নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে।

শনিবার (১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সাংবাদিক ও সুধী সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ সভাপতি নিয়াজ মুহাম্মদ খান বিটু, যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধক্ষ মোশাররফ হোসেন বেলাল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাংবাদিক আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি মফিজুর রহমান লিমন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়াস্থ নিজস্ব প্রতিবেদক মোঃ শাহদাৎ হোসেন। এ সময় বক্তারা বলেন,কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা টিকিয়ে রাখতেই ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন করে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা চলছে। তারা অবিলম্বে এই কালো আইন বাতিলসহ শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না হলে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Tags: ডিজিটাল নিরাপত্তা আইনবাতিল দাবিব্রাহ্মণবাড়িয়ামানববন্ধন
Previous Post

সাকিব-লিটনকে রেখেই টেস্ট দল ঘোষণা

Next Post

যেসব কারণে রোজা ভঙ্গ নয়তো মাকরুহ হয়

Next Post
রোজা ভঙ্গের কারণ ও মাকরুহ বিষয়ক আলোচনা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব কারণে রোজা ভঙ্গ নয়তো মাকরুহ হয়

জাভি ও কোচের মধ্যে উত্তপ্ত আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাতির বাবার হুমকি মাথায় নিচ্ছেন না জাভি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT