চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবি’তে শিক্ষার্থী সাজিদ হত্যার বিচারে বিলম্ব: প্রতিবাদে মানববন্ধন 

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
6:24 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2025
in কুষ্টিয়া, জনপদ, শিক্ষা
A A
শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে প্রতিবাদ জানাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে অবহেলা ও খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বিলম্ব করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইবি মিল্লাতিয়ান সোসাইটি।

রোববার ৭ সেপ্টেম্বর বেলা দুইটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন প্রতিবাদী স্লোগানসহ হত্যাকাণ্ডের বিচার চেয়ে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির  আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।

এসময় ইবি মিল্লাতিয়ান সোসাইটির সভাপতি শাহ ফরিদ, ইবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন ও ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সাজিদের বন্ধু ইনসানুল ইমাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাজিদ হত্যার শিকার হয়েছে। এই বিষয়ে কোনো টালবাহানা হবে না বলে প্রশাসন আমাদের আশ্বস্ত করেছিল। ভিসি স্যার জানিয়েছিলেন সাজিদের বাবার করা মামলাটি দ্রুত সময়ের মধ্যে সিআইডিকে হস্তান্তর করা হবে। কিন্তু ফরেনসিক রিপোর্ট আসার দেড় মাস পরও কেন মামলা সিআইডির কাছে গেলো না, এ বিষয়ে স্যাররা চুপ করে আছেন। তাছাড়া সাজিদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার কথা থাকলেও সেটি ও এখনো কার্যকর করেনি প্রশাসন।”

ইবি মিল্লাতিয়ান সোসাইটির সভাপতি শাহ ফরিদ বলেন, “আমরা এই ১৭৫ একরের মধ্যেই আমাদের ভাই সাজিদ আব্দুল্লাহ কে হারিয়েছি। যে ক্যাম্পাসকে আমরা পরিবার মনে করি, সেই ক্যাম্পাসেই আমাদের ভাই শহীদ হয়েছে। আজ শহীদ হওয়ার প্রায় দুই মাস অতিবাহিত হতে চলেছে, এই পর্যন্ত অনেক আন্দোলন হয়েছে, প্রশাসনের সর্বোচ্চ পদের মানুষও আন্দোলন যোগ দিয়ে আমাদের আশ্বাস দিয়েছিলেন যে অতি শ্রীঘ্রই আমাদের ভাইয়ের খুনিকে ধরা হবে। কিন্তু আমরা গতকাল সংবাদ মাধ্যমে জানতে পারলাম এখনো নাকি সিআইডি তদন্তের ভার পায় নি। তাহলে এতদিন কী করলেন আপনারা? ”

এছাড়া বিচার নিয়ে টালবাহানা করা হলে খুব শীঘ্রই  ঐক্যবদ্ধ হয়ে জোরালো কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেন তিনি।

এদিকে ইবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, “সাজিদ হত্যার ৫০ দিন পূরণ হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বের করতে পারেনি । প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে নতুবা সামনে দিনে ক্যাম্পাস এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।”

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর ভাসমান লাশ উদ্ধার করে শিক্ষার্থীরা। প্রথমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও ফরেনসিক রিপোর্টে জানা যায় সাজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারপর থেকেই সাজিদ হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রশাসনের কাছে সরকারের উচ্চপর্যায়ের তদন্ত সংস্থার মাধ্যমে তদন্তের সুপারিশ  করা হলেও এখনো পর্যন্ত মামলা সিআইডির কাছে হস্তান্তরিত হয়নি বলে জানা গেছে।

Tags: ইসলামী বিশ্ববিদ্যালয়
Previous Post

আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

Next Post

ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের প্রবেশদ্বার ও escalator. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে

উবার ওয়ান মেম্বারশিপের লোগো, বাংলাদেশে নতুন সুবিধা. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রীদের জন্য বাংলাদেশে উবার ওয়ান মেম্বারশিপ চালু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT