চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে গুম হওয়া দুই ভাইকে ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
3:41 অপরাহ্ন 25, আগস্ট 2025
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
মানববন্ধনে গুম হওয়া দুই ভাইয়ের মুক্তির দাবিতে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

২০১২ সালে শেখ হাসিনার লেলিয়ে দেয়া আইন প্রয়োগকারী সংস্থার হাতে গুম হওয়া বরিশালে ছাত্রদলের নেতা আপন দু’ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানকে ফিরিয়ে দেয়ার দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন করেছে তাদের স্বজনরা।

সোমবার ২৫ আগস্ট বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় গুমের শিকার দু’সন্তানকে ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধনে অংশ নেন গুম হওয়া দুই সন্তানের মা ও তার পরিবারের সদস্যরা।

গুম হওয়া ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম এবং ফিরোজের স্ত্রী, ভাই ও পরিবারের স্বজনরা মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ২০১২ সালে বরিশাল মহানগর ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও তার ভাই মিরাজ খানকে গুম করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মিলছে না।

এমনকি গুম হওয়া দু’ছাত্রদল নেতাকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে দপ্তরে ধর্না দিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের। বর্তমান সরকারের আমলে গুম হওয়া দু’সহোদরকে ফিরে পেতে চায় পরিবারের স্বজনরা। মানববন্ধনে ফিরোজের মা ফিরোজা বেগম বলেন, শেখ হাসিনা আমার কোল থেকে দু’সন্তানকে কেড়ে নিয়েছে। এখন সময় হয়েছে আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দেয়ার। এটা সরকারের কাছে একজন গুম হওয়া সন্তানের মায়ের জোরালো দাবি। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক খাদেল হোসেন বাবরসহ ছাত্রদলের নেতা-কর্মীরা।

Tags: দুই ভাই
Previous Post

প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা

Next Post

আদালত চলাকালীন অসুস্থ হয়ে মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী

Next Post
সুপ্রিম কোর্টের আইনজীবী অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত চলাকালীন অসুস্থ হয়ে মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী

বৃষ্টির মধ্যে দুইজন ব্যক্তি সাইকেল চালাচ্ছে, একজন ছাতা ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির সঙ্গে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT