চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে প্রাধ্যক্ষের অব্যাহতির দাবিতে মানববন্ধন

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
8:42 অপরাহ্ন 04, মার্চ 2024
in শিক্ষা
A A
জাবি শিক্ষার্থীদের মানববন্ধন, প্রাধ্যক্ষের অব্যাহতির দাবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল-বেরুনী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সিকদার মো. জুলকারনাইনকে দায়িত্ব থেকে অব্যাহতিসহ হলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। 

সোমবার ৪ মার্চ বেলা ১২টায় ঐ হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে প্রাধ্যক্ষের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘হলের বিভিন্ন সমস্যা সমাধানে প্রাধ্যক্ষকে একাধিকবার জানানো হলেও তিনি ব্যবস্থা নেননি। তার দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার্থীদের ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ উত্থাপিত নানা অভিযোগের কারণে তিনি প্রাধ্যক্ষ পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।’

এসময়, বক্তারা দায়িত্বে থাকাকালীন গণমাধ্যমে প্রকাশিত প্রাধ্যক্ষের অসহায়ত্বমূলক বক্তব্যকে ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার অব্যাহতির দাবি জানান।

এদিকে, স্মারকলিপিতে প্রাধ্যক্ষের বিরুদ্ধে হলে নিয়মিত না আসা, ক্যান্টিন চালু করতে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া, হলের সামনের সড়ক সংস্কর ও হলের সংস্কার কাজ শেষ না করাসহ বিভিন্ন ধরনের অনিয়ম ও গাফিলতির অভিযোগ উল্লেখ করা হয়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে স্মারকলিপি দিয়েছে। সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করবো।’

সম্প্রতি ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের আবাসিক হল থেকে বের করা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নিজের নিরুপায় ও অসহায়ত্বের কথা বলেন আল-বেরুনী হলের প্রাধ্যক্ষ সিকদার মো. জুলকারনাইন। সেসময় তিনি অছাত্রদের বিরুদ্ধে হলের ক্যান্টিন জোরপূর্বক দখল করে ভাড়া দেওয়াসহ নানা ধরনের অভিযোগ করেন।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়স্মারকলিপি
Previous Post

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত

Next Post

মেডিকেল ভর্তির আসন নিয়ে প্রতিবাদ করায় চিকিৎসকদের লাইসেন্স স্থগিত

Next Post
চিকিৎসকদের প্রতিবাদে অংশগ্রহণকারীরা ব্যানার ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেডিকেল ভর্তির আসন নিয়ে প্রতিবাদ করায় চিকিৎসকদের লাইসেন্স স্থগিত

কৃষকদের দ্বারা কম্বাইন হারভেস্টার ব্যবহার করে ধান কাটা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমন মৌসুমেই কম্বাইন হারভেস্টার ব্যবহারে অর্থিক সাশ্রয় ১২৫০ কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT