চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:49 অপরাহ্ন 16, ডিসেম্বর 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার সৈকত, বিজয় দিবসের ছুটিতে পর্যটকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারে বিপুল পর্যটকের ঢল

বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক এসেছে। পর্যটকরা ছুটে বেড়াচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে। সমুদ্র সৈকত মুখরিত হয়ে উঠছে পর্যটকদের পদভারে। পর্যটকদের আগমনে খুশি ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

মহান বিজয় দিবসের সরকারি ছুটিতে বিপুল পরিমাণ পর্যটকের আগমন ঘটে কক্সবাজারে। প্রকৃতির ছোঁয়া পেতে ভ্রমণপিপাসুরা ছুটি পেলেই ছুটে আসেন কক্সবাজারে। এবারও তাই হয়েছে। মঙ্গলবার বিজয় দিবসের ছুটি।

এ কারণে বিপুল পর্যটক এখন কক্সবাজারে। সমুদ্র সৈকত ছাড়াও বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে তারা।

সিলেট থেকে আসা পর্যটক আবীর হোসেন, ফাহমিদুল হক, শান্ত রহমান বলেন, বিজয় দিবসের ছুটির সাথে অফিস থেকে দুই দিনের ছুটি নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার আসলাম। শীতের এই সময়ে অনেক ভালো লাগছে এখানে।

মানিকগঞ্জ থেকে আসা পর্যটক মনজুর আলম বলেন, বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, তাই পুরো পরিবার নিয়ে কক্সবাজার এসেছি। তবে খাবার হোটেলে একটু দাম বেশি বলে মনে হচ্ছে।

লালমনিরহাট থেকে আসা পর্যটক ফিরোজ আহমেদ বলেন, ট্রেনে করে প্রথম কক্সবাজার আসলাম, এখানে এসে অসাধারণ ভালো লাগছে। তবে সৈকতে এসে প্লাস্টিক ও ময়লা দেখে খারাপ লাগল। প্লাস্টিকের বিশাল আকারের একটা ভাস্কর্য দেখলাম। এটা দেখার পরেও পর্যটকরা সচেতন হচ্ছে না।

হোটেল কক্স টুডের জিএম আবু তালেব শাহ বলেন, ইনশাল্লাহ আমাদের ভালো ব্যবসা হচ্ছে। বিজয় দিবসসহ জানুয়ারি মাসেও ভালো বুকিং রয়েছে। এখন মানুষ কক্সবাজার মুখি।

কক্সবাজার সৈকত ভ্রমণে পর্যটকদের ভিড়, বিজয় দিবসের ছুটিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, আমাদের হোটেলগুলো ভালো ব্যবসা করছে ইনশাল্লাহ। প্রায় সময় সবগুলো হোটেল বুকিং থাকে। পুরো ডিসেম্বর মাস ছাড়াও জানুয়ারিতেও অনেক হোটেল বুকিং আছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা ভালো থাকলে এই বছর আমাদের ভালো ব্যবসা হবে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রেজিওনের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তায় আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। দিনের পাশাপাশি রাতেও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত এ কাজ করছি। রাতে ঝাউ বাগানসহ বিভিন্ন এলাকায় টুরিস্ট পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন শুধু পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, সৈকতের বিভিন্ন এলাকায় লাইটিং করা হয়েছে। সুতরাং দিনের পাশাপাশি রাতেও সৈকত আলোকিত থাকে। আমরা পর্যটকদের সুবিধার জন্য অভিযোগ বুথ স্থাপন করেছি। আমাদের ম্যাজিস্ট্রেটদের টিম কাজ করে যাচ্ছে পর্যটকদের সার্বিক ব্যবস্থাপনার জন্য।

Tags: কক্সবাজারবিজয় দিবস
Previous Post

হাদির ওপর হামলা রাষ্ট্র ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

Next Post

হাসিনা-কামালকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: প্রধান উপদেষ্টা

Next Post
শেখ হাসিনা ও খালেদা জিয়া একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসিনা-কামালকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: প্রধান উপদেষ্টা

বক্তব্য দিচ্ছেন একজন ধর্মীয় নেতা, কালো টুপি ও সাদা পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের জ্যেষ্ঠ নেতার ৩৫ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT