চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহুল গান্ধী ইস্যুতে কংগ্রেসের বিশাল প্রতিবাদ, অনেক নেতা-কর্মী আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 26, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লোকসভার সদস্যপদের অযোগ্য ঘোষণার প্রতিবাদে আজ পুরো ভারতে দিনব্যাপী আন্দলন করছে ভারতীয় কংগ্রেস। পুলিশের বাধা সত্ত্বেও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে দলটি। আন্দোলনের সময় আজ গুজরাটে বেশ কয়েকজন কংগ্রেস নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

আজ ভারতের দিল্লির রাজ ঘাটে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গ এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা ‘সংকল্প সত্যগ্রহ’ নামক আন্দলনের নেতৃত্ব দিচ্ছেন। রাজ্য কংগ্রেসের প্রধান জগদীশ তাহোর, বিধানসভার বিরোধীদলীয় নেতা অমিত চাভদা এবং সিনিয়র নেতা ভারতসিংহ সোলাঙ্কিসহ দলীয় কর্মীরা প্রতিবাদ করতে আহমেদাবাদের লাল দরজায় পৌছালে তাদের আটক করে পুলিশ।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ রবিবার কংগ্রেসের এই আন্দলনের প্রতিবাদ করে বলেছেন, “দুর্নীতিতে জর্জরিত মানুষ সত্যগ্রহ করতে পারে না।”

গান্ধী পরিবারের সদস্য এবং কংগ্রেস নেত্রি প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা আজ আন্দোলন চলাকালীন সময়ে বিজেপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, “তারা আমাদের পরিবারকে ক্রমাগত অপমান করেছে, এরপরও রাহুল গান্ধী মোদিজির কাছে গিয়ে সংসদে তাকে আলিঙ্গন করেছেন। আমার ভাই মোদিজিকে বলেছিলেন তার প্রতি তার কোন ঘৃণা নেই। রাহুল গান্ধী বলেছিলেন তাদের মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু কোন ঘৃণা নেই। এটা কি দেশের ঐতিহ্য? একজন ব্যক্তিকে অপমান করতে থাকা? আমার পরিবার রক্ত দিয়ে গণতন্ত্র কী তা শিখেছে। আমরা ভয় পাব না।”

কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে আজ আন্দলনের ভাষণে বলেন, “বিজেপি রাহুল গান্ধীকে কথা বলতে দিচ্ছে না। রাহুল গান্ধী জাতি এবং জনগণের অধিকারের জন্য লড়াই করছেন। আমরা থামব না। আজ আমরা গান্ধী স্মারকে যাচ্ছি এবং সেখানে সত্যগ্রহ করব।”

আন্দোলন শুরুর আগে দিল্লি পুলিশ আনুষ্ঠানিক ভাবে একটি চিঠিতে জানায়, আইন-শৃঙ্খলা এবং ট্র্যাফিকের কারণে কংগ্রেসের আন্দোলনের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে এবং রাজঘাট এবং এর আশেপাশে সিআরপিসি ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক ১৪৪ ধারা আদেশ জারি করা হয়েছে। পুলিশের এই নিষেধাজ্ঞা এবং ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাচ্ছে কংগ্রেস নেতা কর্মীরা।

ভারতের লোকসভার সদস্য রাহুল গান্ধীকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে মন্তব্য করার জন্য মানহানির মামলায় গুজরাটের একটি আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছে। আদালতের এই আদেশের জের ধরে সম্প্রতি সংসদ সদস্য পদ হারিয়েছেন তিনি।

Tags: নরেন্দ্র মোদীভারতীয় কংগ্রেসযোগী আদিত্যনাথরাহুল গান্ধী
Previous Post

স্বাগতম হে মাহে রমজান

Next Post

সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

Next Post
সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে দগ্ধ ও আহত লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

শোকের শক্তিতে অদম্য পদযাত্রা, বাংলাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

শোকের শক্তিতে অদম্য পদযাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT