চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় সেনাবাহিনী-র‍্যাবের যৌথ অভিযানে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 পূর্বাহ্ন 27, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, কুমিল্লা, জনপদ
A A
কুমিল্লায় সেনাবাহিনী-র‍্যাবের যৌথ অভিযানে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা শহর ও সদর দক্ষিণ এলাকায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে বৃহৎ অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) ভোরে এই অভিযান থেকে কিশোর গ্যাংয়ের মূল অস্ত্র সরবরাহকারীসহ মোট ৯ জন অপরাধীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক ও বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য।

কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকায় পরিচালিত অভিযানে মোঃ রুবেল (৩৫), স্থানীয় অস্ত্র সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়। তিনি সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশিয় অস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের কাছে অস্ত্র সরবরাহ করতেন বলে জানা গেছে।

অপরদিকে কুমিল্লা শহরের রেসকোর্স (পলাশী গলি) এলাকায় পৃথক অভিযানে মোঃ আকিব হোসেন (২৯), মোঃ সাজ্জাদ হোসেন (৪৭) ও মোঃ শাহাদাত হোসেনকে (২৮) আটক করা হয়। অভিযানকালে টেবিলের নিচে লুকানো অবস্থায় একটি ৯টি এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি রিভলভার, ৮ রাউন্ড রিভলভার এ্যামুনিশন এবং অন্যান্য বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণালংকার, ছুরি, কুড়াল, ল্যাপটপ ও নগদ অর্থ।

আটককৃতদের তথ্যের ভিত্তিতে পরে আরও অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য, মোঃ সাইফুল ইসলাম (১৯), মোঃ ইমরান হোসেন রতন (১৯), মোঃ মোজাহিদ (২১) ও মোঃ রাফিউল আলম শফিকে (২০) গ্রেপ্তার করা হয়। তাদের নিকট থেকেও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

এছাড়া অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরও একজন ব্যক্তিকে আটক করা হয়, যিনি এই অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।

আটককৃত সকল ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সেনাবাহিনী ও র‍্যাবের এই সমন্বিত অভিযান কুমিল্লায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

Tags: কুমিল্লাযৌথ অভিযানর‌্যাবসেনাবাহিনী
Previous Post

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাড

Next Post

দেশব্যাপী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ

Next Post
দেশব্যাপী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ

প্রয়াত বিচারপতি-আইনজীবীদের স্মরণে ফুলকোর্ট রেভারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT