এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০২৪ সালের ১৪ জুলাই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি হয় এক ঐতিহাসিক পরিস্থিতি। বিকেলে সংবাদ সম্মেলনে দেওয়া শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলে বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আন্দোলনে নতুন মাত্রা যোগ করে।








