আন্দোলনে মারা গেলে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমার লাশ ঘরে আনবে না। মৃত্যুর আগে মায়ের কাছে এমনই সাহসী অনুরোধ করেছিলো চব্বিশের জুলাই বিপ্লবের শহিদ ফাহমিন জাফর। টঙ্গি সরকারি কলেজের এই মেধাবী ছাত্রের স্বপ্ন ছিল বুয়েটে পড়ার, কিন্তু ১৮ জুলাই উত্তরার রাজপথে পুলিশের গুলিতে সেই স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যায়।








