চট্টগ্রামে সাগরপাড়ে অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করেছে আলোচিত ১শ’৯৪ একর ভূমি। সেই ভূমিতেই ফ্লাওয়ার পার্কসহ দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র গড়ে তুলতে মাস্টার প্ল্যান তৈরি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। যেখানে সূর্য ডুবলে বসতো মাদকের আসর, সেখানে গড়ে উঠছে দেশি-বিদেশি বাহারি ফুলের পার্ক। এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১০ই ফেব্রুয়ারি।








