চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতুল থেকে খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 30, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
খালেদা জিয়া ও অন্যান্য নেতাদের সঙ্গে পুতুলের মতো দেখানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩৬ বছর বয়সে বিধবা হন। সে সময় তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার সংসারে ছিল দুই সন্তান-তারেক রহমান ও আরাফাত রহমান।

খালেদা জিয়ার নাম ছিল খালেদা খানম। পরিবারের সদস্য ও আত্মীয়দের কাছে তার ডাকনাম ছিল ‘পুতুল’। জিয়াউর রহমান যখন ১৯৬০ সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন, তখন তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামীর নামের সঙ্গে মিল রেখে তিনি খালেদা জিয়া নাম গ্রহণ করেন বলে জানান তার বড় বোন সেলিমা ইসলাম।

রাজনীতিতে যুক্ত হওয়ার আগে খালেদা জিয়া এই নামেই পরিচিত হয়ে ওঠেন। তবে তার পরিবারের ভাষ্য অনুযায়ী, সে সময় তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা ছিল না। রাষ্ট্রপতি থাকাকালে জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডেও খালেদা জিয়া সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না।

খালেদা জিয়ার সমালোচকদের একটি অংশ মনে করেন, স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রেই তিনি বিএনপির নেতৃত্বে আসেন। তবে তার জীবনীগ্রন্থের লেখক সাংবাদিক মাহফুজ উল্লাহ (প্রয়াত) ভিন্ন মত দিয়েছেন। বইটি প্রকাশের সময় তিনি বলেন, অল্প বয়সে বিধবা হওয়ার পর পুরুষশাসিত সমাজে একটি বড় রাজনৈতিক দলের নেতৃত্বে এসে খালেদা জিয়া নিজের যোগ্যতা ও রাজনৈতিক দক্ষতার মাধ্যমে অবস্থান তৈরি করেন।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও দীর্ঘদিনের রোগের কারণে শরীর ও মনে ব্যাপক ধকল যাচ্ছিল। এ কারণে মাঝেমধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়তেন এবং হাসপাতালে ভর্তি করাতে হতো।

এরই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসের কিছু বেশি সময় তিনি চিকিৎসাধীন ছিলেন। তবে সর্বশেষ দফায় চিকিৎসায় আর সাড়া দেননি তিনি।

‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া অবশেষে চিরবিদায় নিলেন। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

Tags: আপসহীন নেত্রীএভারকেয়ার হাসপাতালখালেদা জিয়াখালেদা জিয়ার মৃত্যুজাতীয় রাজনীতিদেশনেত্রী খালেদা জিয়াবাংলাদেশের রাজনীতিবিএনপিবিএনপি চেয়ারপারসনবিএনপি রাজনীতিসাবেক প্রধানমন্ত্রী
Previous Post

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক

Next Post

বেগম খালেদা জিয়া একজন মায়ের মুখ

Next Post
বেগম খালেদা জিয়া একজন মায়ের মুখ, বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম খালেদা জিয়া একজন মায়ের মুখ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিসিবি কর্মকর্তারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT