চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে শিরোপা হারালেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 09, জানুয়ারি 2025
in বিনোদন
A A
মিস ইউনিভার্স আর্জেন্টিনা প্রতিযোগীর সুন্দর পোষাক ও মুকুট. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের নভেম্বরের প্রতিযোগিতা নিয়ে জালিয়াতির অভিযোগ এনেছিলেন আর্জেন্টাইন মডেল মাগালি বেনেজাম। যার ফলে এবার তার শিরোপা প্রত্যাহারের ঘোষণা করল মিস ইউনিভার্স অর্গানাইজেশন।

গত বছরের মে মাসে মিস ইউনিভার্স আর্জেন্টিনা ২০২৪ খেতাব জিতেছিলেন বেনেজাম।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মিস মাগালি বেনেজামের সাম্প্রতিক মন্তব্য পর্যালোচনার পর এবং আমাদের মূল নীতির ভিত্তিতে আমরা মিস বেনেজামের কাছ থেকে অবিলম্বে মিস ইউনিভার্স আর্জেন্টিনার খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

সংস্থাটি আরও জানিয়েছে যে, এই সিদ্ধান্তটি ‘সংস্থার অখণ্ডতা রক্ষা এবং ব্যক্তিগত এবং পেশাদার আচরণের সর্বোচ্চ মান বজায় রাখার’-র মতো নানা দিক বিবেচনা করেই নেওয়া হয়েছে।

দ্য ল্যাটিন টাইমস জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষ ১২-তে থাকা আর্জেন্টাইন মডেল এক সাক্ষাৎকারে কনটেন্ট নির্মাতা কিং লুচোর কাছে বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। কনটেন্ট নির্মাতা কিং লুচোকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুষ্ঠানটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

৩০ বছর বয়সী এই মডেল বাছাই প্রক্রিয়ার বিরোধিতা করেন এবং সহ-প্রতিযোগীদের আচরণের সমালোচনা করেন। বেনেজাম আরও অভিযোগ করেছিলেন যে, কয়েকজন প্রতিযোগীর সুবিধা করার জন্য প্রতিযোগিতার ফলাফলগুলিতে হস্তক্ষেপ করা হয়ে থাকতে পারে। তিনি আরও দাবি করেন যে, বিচারকরা পর্যন্ত ফলাফলে দৃশ্যমানভাবে বিরক্ত হয়েছিলেন এবং একে অপরের দিকে তাকিয়ে ছিলেন।

মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতার বিজয়ী ছিলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেইলভিগ। এই জয়টি মিস ইউনিভার্স প্রতিযোগিতার ইতিহাসে ডেনমার্কের প্রথম জয়।

বেনেজামের অভিযোগ, প্রতিযোগিতার শেষ দিনগুলোতে বিজয়ীর জন্য অন্তত ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল, যা দেখে অনেকেই ধরে নিয়েছিল তিনিই জয়ী হতে চলেছেন। আর্জেন্টাইন মডেল আরও দাবি করেছিলেন যে, তিনি জানতেন না যে লোকেরা অনুমান করছে যে, ১০ দিন আগেই কে বিজয়ী হবে তা নির্ধারণ করা হয়ে গিয়েছিল।

ওই মডেল আরও অভিযোগ করেন, গ্রুপ ভিডিও শুটিংয়ের সময় এবং অনুষ্ঠান চলাকালীন মিস ডোমিনিকান রিপাবলিকের সেলিনী সান্তোস তাকে বাধা দেন। সান্তোস প্রতিযোগিতায় শীর্ষ ৩০ অবস্থানে উন্নীত হয় এবং প্রাথমিক প্রতিযোগিতায় তার পারফরম্যান্স প্রশংসিত হয়। –হিন্দুস্থান টাইমস

Tags: লিড বিনোদন
Previous Post

দেশের কিছু জেলায় শৈত্যপ্রবাহ বৃদ্ধির পূর্বাভাস

Next Post

গ্রিনল্যান্ড দখল বিষয়ে ট্রাম্পকে ফ্রান্স-জার্মানির কড়া জবাব

Next Post
ডোনাল্ড ট্রাম্পের ছবি, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিনল্যান্ড দখল বিষয়ে ট্রাম্পকে ফ্রান্স-জার্মানির কড়া জবাব

শীতে চামড়া রুক্ষ হওয়ার কারণ ও প্রতিকার. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতে চামড়া রুক্ষ হয় কেন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT