চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসি’র ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 পূর্বাহ্ন 16, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
শিক্ষার্থীরা আবেদনপত্র যাচাই করছে, করোনার সময়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে কেউ যদি সন্তুষ্ট না হন, তাহলে উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের সুযোগ রয়েছে। ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু।

আজ বুধবার (১৬ অক্টোবর) এইচএসসি’র ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হবে যা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ার ফি ও বিস্তারিত ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। ফল পুনঃনিরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে প্রতি পত্রের জন্য ১৫০ টাকা।

আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে “RSC” লিখে স্পেস দিয়ে “বোর্ডের নামের প্রথম তিন অক্ষর” লিখে স্পেস দিয়ে “রোল নম্বর” লিখে স্পেস দিয়ে “বিষয় কোড” লিখে পাঠাতে হবে “১৬২২২” নম্বরে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা লাগবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে।

পরে “RSC” লিখে স্পেস দিয়ে “YES” লিখে স্পেস দিয়ে “পিন নম্বর” লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি “মোবাইল ফোন নম্বর” লিখে “১৬২২২” নম্বরে এসএমএস পাঠাতে হবে।

ফল পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের একাধিক পত্রের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে “কমা” দিয়ে বিষয় বা পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেসব বিষয় দুইপত্রের সেক্ষেত্রে দুটিতেই শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার আগে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এইচএসসি’র ফলাফল প্রকাশ করা হয়। ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।প্রকাশিত ফল অনুযায়ী, এবার জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন।

Tags: এইচএসসিপুনঃনিরীক্ষণ
Previous Post

মেসির হ্যাটট্রিক, বলিভিয়ার জালে ৬ গোল আর্জেন্টিনার

Next Post

রাফিনহার জোড়া গোলে পেরুর বিপক্ষে বড় জয় ব্রাজিলের

Next Post
ব্রাজিলের ফুটবল খেলোয়াড় জোড়া গোলের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাফিনহার জোড়া গোলে পেরুর বিপক্ষে বড় জয় ব্রাজিলের

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্ট ঘেরাও করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT