চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জীবন এত ছোট নয় যে এত সহজেই ব্যর্থ হয়ে যাবে’

এইচএসসি ফলাফল প্রাপ্তদের যে বার্তা দিলেন মেহজাবীন ও তৌসিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 15, অক্টোবর 2024
in বিনোদন
A A
প্রতিবাদে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার সকাল ১১ টায় সারাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর পাসের হার ৭৭.৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

এইচএসসি সমমানের পরীক্ষার ফলাফল প্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিচ্ছেন জনপ্রিয় তারকারা। তেমনি দুজন অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী ও তৌসিফ। যারা খারাপ ফল করেছে তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন এই দুই তারকা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহজাবীন লিখেছেন, ‌‘যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল পেয়েছেন, তাদের অভিনন্দন! আপনার পরিশ্রমকে উদযাপন করুন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যান।’

যারা আশানুরূপ ফল করতে পারেনি তাদের জন্যও শুভকামনা জানিয়েছেন অভিনেত্রী বললেন, ‘যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাননি, হতাশ হবেন না। এটি কেবল একটি অধ্যায়, সামনে আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আপনার হবে।’

অভিনেতা তৌসিফ লিখেন, “যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছো তাদের অভিনন্দন। আগামীতেও যাতে তোমাদের স্বপ্ন পূরণ হয় সেই লক্ষ্যে পরিশ্রম করে যাও। শুভ কামনা রইলো।”

যারা আশানুরূপ ফল করতে পারেনি তাদের উদ্দেশে এই অভিনেতা লিখেন,“আর যারা ভালো ফলাফল করতে পারোনি, মন খারাপ করার কিছু নেই। জীবন এত ছোট নয় যে এত সহজেই ব্যর্থ হয়ে যাবে। এখন থেকে আরো বেশি পরিশ্রম করো, যাতে আগামীতে ভালো কিছু হয়।”

গত ৩০ জুন শুরু হয়ে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়লে পরীক্ষা কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরে বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হলেও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তা বাতিল করতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। বাতিল পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণ করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।

Tags: এইচএসসিতৌসিফপরীক্ষামেহজাবীন চৌধুরীলিড বিনোদন
Previous Post

এইচএসসি’র ফলাফল: কোন বোর্ডে পাসের হার কত

Next Post

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১১২ বার

Next Post
বাংলাদেশি দম্পতি, চ্যানেল আই অনলাইন সংবাদ সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১১২ বার

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাসানুল হক ইনু মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসানুল হক ইনুর চিকিৎসা নিশ্চিত করার দাবি জাসদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT