চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসিতে ফেল করেছে ৫ লাখের বেশি শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 16, অক্টোবর 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশের স্কুলে ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, শিক্ষার্থীদের প্রস্তুতি ও মনোযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী পাস করতে পারেনি, যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ। এছাড়া ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাস করতে করেনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট বা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন উত্তীর্ণ হয়েছে। গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, জিপিএ–৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন, পাস করেছে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন (পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ) এবং জিপিএ–৫ পেয়েছে ৩২ হাজার ৫৩ জন। অন্যদিকে ছাত্রী ছিল ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন, পাস করেছে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন (পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ) এবং জিপিএ–৫ পেয়েছে ৩৭ হাজার ৪৪ জন। ফলে ছাত্রদের তুলনায় ৫৯ হাজার ২৩২ জন বেশি ছাত্রী পাস করেছে এবং ৪ হাজার ৯৯১ জন বেশি ছাত্রী জিপিএ–৫ অর্জন করেছে।

এ বছর বিদেশের ৮টি কেন্দ্রে ২৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ২৭৯ জন পাস করেছে, পাসের হার ৯৫ দশমিক ৮৮ শতাংশ।

শিক্ষা বোর্ডভিত্তিক ফলাফল অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন (পাসের হার ৫৭ দশমিক ১২ শতাংশ)। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬২ দশমিক ৬৭ শতাংশ।

জেলা ও বোর্ডভিত্তিক পাসের হার হলো- ঢাকা বোর্ডে ৬৪ দশমিক ৬২ শতাংশ, রাজশাহী ৫৯ দশমিক ৪০ শতাংশ, কুমিল্লা ৪৮ দশমিক ৮৬ শতাংশ, যশোর ৫০ দশমিক ২০ শতাংশ, চট্টগ্রাম ৫২ দশমিক ৫৭ শতাংশ, বরিশাল ৬২ দশমিক ৫৭ শতাংশ, সিলেট ৫১ দশমিক ৮৬ শতাংশ, দিনাজপুর ৫৭ দশমিক ৪৯ শতাংশ এবং ময়মনসিংহ ৫১ দশমিক ৫৪ শতাংশ।

এ বছর ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। বিপরীতে ২০২টি প্রতিষ্ঠানে একজনও পাস করেনি।

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট।

Tags: এইচএসসিএইচএসসি ফলাফল
Previous Post

রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাকিস্তান-আফগানিস্তানের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি

Next Post

আন্দোলনরত শিক্ষকদের বিষয়ে যে বার্তা শিক্ষা উপদেষ্টার

Next Post
শিক্ষা উপদেষ্টার শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনরত শিক্ষকদের বিষয়ে যে বার্তা শিক্ষা উপদেষ্টার

প্রতিবাদে অংশ নেওয়া মানুষজন, পেন্টাগনের প্রবেশাধিকার বাতিলের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সংস্থাগুলোর প্রবেশাধিকার বাতিল করেছে পেন্টাগন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT