চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, কেন্দ্রে কড়া নজরদারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 25, জুন 2025
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, কেন্দ্রের কঠোর নজরদারি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হচ্ছে। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হবে। এ ধাপের পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

পরীক্ষার্থী সংখ্যা কমেছে

এবার সারা দেশে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৫৫ হাজারের বেশি শিক্ষার্থী, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৯ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে।

গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

নিরাপত্তা ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড ৩৩ দফা নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে—প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক, তিন ফুট দূরত্বে বসার ব্যবস্থা, নির্ধারিত সেট অনুযায়ী খামে সংরক্ষিত প্রশ্নপত্র যথাসময়ে খোলা এবং অব্যবহৃত সেট ফেরত পাঠানো।

প্রশ্নপত্র পরিবহন ও কেন্দ্রে পৌঁছাতে পুলিশের উপস্থিতি এবং ট্যাগ অফিসারের তত্ত্বাবধান নিশ্চিত করতে হবে।

বিশেষ নির্দেশনা শিক্ষার্থীদের জন্য

  • শিক্ষার্থীদের জন্য দেওয়া ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনার মধ্যে রয়েছে:
  • পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে
  • ওএমআর শিটে সঠিক তথ্য লিখতে ও বৃত্ত ভরাট করতে হবে
  • উত্তরপত্র ভাঁজ করা যাবে না
  • কেবল সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে
  • বহুনির্বাচনি (এমসিকিউ) ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না
  • পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ
  • তত্ত্বীয়, এমসিকিউ ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে
  • কেবল প্রবেশপত্রে উল্লেখিত বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে
  • নিজ প্রতিষ্ঠান নয়, স্থানান্তরিত কেন্দ্রে পরীক্ষা দিতে হবে
  • উপস্থিতি পত্রে স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক

কেন্দ্রে কড়া নজরদারি

প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন, নকলবিরোধী পোস্টার টানানো, জনসমাগম নিয়ন্ত্রণ, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা তৈরি এবং শুধুমাত্র কাঁটার এনালগ ঘড়ি ব্যবহারের অনুমতি থাকবে।

বর্ষাকালে বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় আগেভাগে বিদ্যুৎ অফিসকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যবিধি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি

শিক্ষার্থীদের মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাড়তি নজরদারি থাকবে, যাতে গুজব বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সর্বোচ্চ সতর্ক থাকবে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

Tags: এইচএসসিশুরুসমমানের পরীক্ষা
Previous Post

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

Next Post

মুক্তির দেড় মাস আগেই রেকর্ড গড়ল ‘ওয়ার টু’

Next Post
ওয়ার টু সিনেমার পোস্টার যেখানে দুই প্রধান চরিত্রের ছবি দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির দেড় মাস আগেই রেকর্ড গড়ল 'ওয়ার টু'

প্রসিদ্ধ হলিউড অভিনেতা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন হলিউডের এই অভিনেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT