চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষা পেছানোর সুযোগ নেই: ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 08, আগস্ট 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল লোগো, কেন্দ্রীয় শিক্ষা বোর্ডের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোসহ চার দফা দাবিতে রাজধানীসহ কয়েকটি বিভাগীয় শহরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের দাবির প্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছে পরীক্ষা পেছানোর সুযোগ নেই।

মঙ্গলবার দুপুরে তপন কুমার সরকার বলেন: এইচএসসি পরীক্ষার সিলেবাস ও রুটিন অনেক আগেই প্রকাশ করা হয়েছে। তাই প্রস্তুতি নিতে কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়।পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে। পেছানোর বা সিলেবাস সংশোধনের কোনো সুযোগ নেই।

সূচি অনুযায়ী আগামী ১৭ আগস্ট এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষায় বসতে যাওয়া শিক্ষার্থীরা মাত্র ১৫ মাস ক্লাস করার সুযোগ পেয়েছেন। তবে এটি কোনো সমস্যা নয় বলে মনে করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে টিএসসি থেকে মুখে কালো কাপড় পরে একটি প্রতিবাদী মিছিল নিয়ে শাহবাগের দিকে যান শিক্ষার্থীরা। শাহবাগ থানার সামনে এলে পুলিশ ব্যারিকেড তৈরি করে তাদের বাধা দেয়। পরে আরও একটি বাসে করে এসে শিক্ষার্থীরা আন্দোলনরতদের সঙ্গে যুক্ত হন। এরপর পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ তাদের আটক করার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি হয়। পরে সেখান থেকে পুলিশ বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।

শিক্ষার্থী আটকের বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন বলেন, ‘এরা শিক্ষার্থী কি না এ বিষয় যথেষ্ট সন্দেহ আছে। গতকাল কয়েকজনকে জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা তথ্য দিচ্ছিল। তাদের আগামী ১৭ তারিখে পরীক্ষা, অথচ মাত্র কয়েক দিন আগে তারা পরীক্ষা পেছানো, ৫০ নম্বরের পরীক্ষার দাবিতে রাস্তায় নেমেছে। এটা অযৌক্তিক।’

আশরাফ হোসেন আরও বলেন, আজকেও তারা রাস্তায় নেমেছে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করেছে। কয়েকজনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তবে এ বিষয় এখনই বিস্তারিত বলা যাবে না।

Tags: এইচএসসি পরীক্ষাঢাকা শিক্ষা বোর্ডশিক্ষার্থীদের বিক্ষোভ
Previous Post

বাবা মায়ের কাছ থেকে যা শিখেছি, সেভাবেই দেশ পরিচালনার চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

Next Post

সেরাকণ্ঠের আয়োজনে মুগ্ধ রুনা লায়লা

Next Post
রুনা লায়লা ও অন্যান্য শিল্পীরা সেরাকণ্ঠের অনুষ্ঠানে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরাকণ্ঠের আয়োজনে মুগ্ধ রুনা লায়লা

নারীরা হিজাব পরে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজাব না পরলে মানসিক চিকিৎসা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT