চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সুমন রায় by সুমন রায়
6:31 অপরাহ্ন 01, অক্টোবর 2023
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
ট্রেনের ধাক্কায় আহত ও নিহতের ঘটনা, বহু মানুষ ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার ১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেল সড়কের নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থীর নাম মুমিত হাসান তনু (১৯)। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার রাজনেরহাট এলাকার মোমিন মিয়ার ছেলে। তিনি নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

তার সহপাঠী, রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, চিনিশপুরের একটি বাড়িতে সাবলেট হিসেবে ভাড়ায় থেকে কলেজে পড়াশোনা করতেন তনু। পরীক্ষা শেষ হলেও কলেজের শেষ ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে কলেজে যাচ্ছিলেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে দুই বন্ধু মিলে কলেজে যাওয়ার জন্য রওয়ানা হয়। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম রেল সড়ক পারাপারের সময় নরসিংদীর চিনিশপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাথরের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই পরিক্ষার্থীর লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।

এই ঘটনায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান জানান, মুমিত হাসান আমাদের কলেজের মানবিক বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার অকালমৃত্যু কোনভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। তার মৃত্যুর খবরে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র রায় জানান, অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় আন্তনগর সূবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Previous Post

সাউদিকে নিয়ে দুঃসংবাদ পেলো নিউজিল্যান্ড

Next Post

জন্মদিন পালন করতে গিয়ে আগুন পুড়ে নিহত ৭

Next Post
বিল্ডিংয়ে আগুন লেগে ধোঁয়া ও অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিন পালন করতে গিয়ে আগুন পুড়ে নিহত ৭

বাংলাদেশের সংবাদ পরিবেশনে চ্যানেল আই অনলাইন এর গুরুত্বপূর্ণ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT