চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋত্বিকের যে ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কাওসার আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 পূর্বাহ্ন 23, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
কাওসার আহমেদ ও ঋত্বিকের ছবি, অভিনয় প্রস্তাবের বিষয়বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সাথে সুসম্পর্ক ছিলো সদ্য প্রয়াত গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর। এমনকি তার একটি চলচ্চিত্রে অভিনয়েরও প্রস্তাব পেয়েছিলেন তিনি।

দেশভাগের সময় বাংলাদেশ থেকে ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন ঋত্বিক ঘটক। সেই ক্ষোভ আর দুঃখ কখনো ভুলতে পারেননি তিনি। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের প্রতি ছিল ঋত্বিক ঘটকের অন্যরকম টান। বাংলাদেশে এলেই কাওসার আহমেদের সাথে ঘুরে বেড়াতেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। ঋত্বিক ঘটকের কাছ থেকেই মূলত চিত্রনাট্য লেখার প্রেরণা পেয়েছিলেন তিনি।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন মুক্তিকামী কাওসার আহমেদ চৌধুরী। হয়তো সে কারণেই ঋত্বিক ঘটক তার শেষ ছবি ‘যুক্তি তক্কো আর গপ্পো’তে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে কাওসার আহমেদকে অভিনয় করার জন্য প্রস্তাব করেন। কিন্তু সময়ের অভাবে ও চাকরির কারণে কাজ করা হয়ে ওঠেনি তার।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাওসার আহমেদ চৌধুরী। অনেকদিন ধরেই তার কিডনি ও স্নাযুজনিত জটিলতায় ভুগছিলেন। এছাড়া দুইবার স্ট্রোক করেন তিনি।

চলতি মাসের শুরুতে শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ সেন্টারে ভর্তি করা হয়। পরে পারিবারিক চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে তাকে ধানমন্ডির একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়।

কাওসার আহমেদ চৌধুরীর রচিত অসংখ্য গান গেয়েছেন ফিডব্যাক, এলআরবি, মাইলস এর মতো শীর্ষ ব্যান্ডসহ সামিনা চৌধুরী, লাকি আখান্দ, কুমার বিশ্বজিৎ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো স্বনামধন্য শিল্পীরা।

তার রচিত অজস্র জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আমায় ডেকো না, যেখানে সীমান্ত তোমার, আজ এই বৃষ্টির কান্না দেখে, কবিতা পড়ার প্রহর এসেছে, এই রূপালি গিটার, এক ঝাঁক প্রজাপতি ছিলাম আমরা, মৌসুমী, এলোমেলো বাতাসে ইত্যাদি।

Tags: এলআরবিকাওসার আহমেদ চৌধুরীকুমার বিশ্বজিৎফিডব্যাকলাকি আখান্দলিড বিনোদন
Previous Post

‘অধিনায়কের চাওয়াকেই প্রাধান্য দেব’

Next Post

যেখানে সীমান্ত তোমার

Next Post
জনপ্রিয় ব্যক্তির মুখের ছবি, চোখে চশমা ও দাড়ি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

যেখানে সীমান্ত তোমার

জুভেন্টাসের খেলোয়াড়রা মাঠে, ম্যাচের সময় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তবু জেতেনি জুভেন্টাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT