চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কৃষ ৪’ এর ভবিষ্যত নিয়ে যা বললেন পরিচালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 08, জুন 2026
in বিনোদন
A A
অভিনেতা ও পরিচালক, চ্যানেল আই অনলাইন সংবাদে আলোচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল কয়েক বছর ধরেই আলোচনা চলছিল হৃতিক রোশন অভিনীত বহুল প্রতীক্ষিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’ নিয়ে। তবে দর্শক-অনুরাগীদের মনে বেশ কয়েকবার আশা জাগানোর পরেও প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ।

জানা গিয়েছিল, বাজেটই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ‘কৃষ ৪’ সিনেমাটির ক্ষেত্রে। তবে এবার পরিচালক রাকেশ রোশন সাফ জানিয়ে দিয়েছেন, ‘কৃষ ৪’ ছবির বাজেট নিয়ে যে সব কথা রটেছে, তা ভিত্তিহীন। হৃতিক রোশন নাকি ৫০০ কোটি টাকা বাজেট দাবি করায় ছবিটি আটকে আছে, এই খবর তিনি উড়িয়ে দিয়েছেন।

রাকেশ রোশনের মতে, একটি বড় মাপের সুপারহিরো ছবি বানাতে ধৈর্য ও সতর্ক পরিকল্পনা দরকার। ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির প্রতিটি ছবিতেই সময় লেগেছে, এবারও তার ব্যতিক্রম নয়। পর্দার আড়ালে ছবির কাজ পরিকল্পনা মতোই এগোচ্ছে।

তাহলে কেন শুরু হচ্ছে না ‘কৃষ ৪’-এর শুটি? তার আসল কারণও জানিয়ে রাকেশ রোশন বলেন, হৃতিক রোশন এখন তার নতুন প্রোডাকশন হাউসের কাজ নিয়ে ব্যস্ত। মজা করে রাকেশ বলেন, হৃতিক এখন ‘অন্য গ্রহে’ আছেন এবং সবাই তার ডেট পাওয়ার অপেক্ষায়। পরিচালক জোর দিয়ে বলেন, হৃতিক, প্রযোজক আদিত্য চোপড়া এবং তার নিজের মধ্যে কোন সৃজনশীল বা আর্থিক মতবিরোধ নেই। দেরি হওয়ার একমাত্র কারণ হল টিমের সদস্যদের মধ্যে শিডিউল এবং সমন্বয়ের অভাব।

সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছিল, যশ রাজ ফিল্মস ছবির বাজেট ৩৫০ কোটি টাকার মধ্যে রাখতে চেয়েছিল, কিন্তু হৃতিক প্রায় ৫০০ কোটি টাকার একটি বড় মাপের প্রোডাকশন চেয়েছিলেন। তবে রাকেশ রোশনের বক্তব্যে সেই জল্পনা আপাতত থেমেছে।

Tags: কৃষ ৪রাকেশ রোশনহৃতিক রোশন
Previous Post

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Next Post

বক্স অফিসে ঝড় তুলেছে ‘পেড্ডি’, চার দিনে আয় কতো?

Next Post
অভিনেতা পেড্ডির চরিত্রের দৃশ্য, সিনেমার প্রচারনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে ঝড় তুলেছে 'পেড্ডি', চার দিনে আয় কতো?

আদর্শ ক্লিনিকের বহির্দৃশ্য, পঞ্চগড়ে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ে ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT