চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওয়ার টু’-তে কার পারিশ্রমিক কতো?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 21, মে 2025
in বিনোদন
A A
ওয়ার টু সিনেমার প্রধান তারকারা, অ্যাকশন দৃশ্য ও যুদ্ধের পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের ছবি ‘ওয়ার টু’ এর এক ঝলক দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। নির্মাতারা এরইমধ্যে টিজারটি প্রকাশ করেছেন। যা রীতিমত বিস্ফোরণ ঘটিয়েছে সোশ্যাল হ্যান্ডেলে। ‘ওয়ার টু’ এর টিজার দেখার পরে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা রীতিমত প্রশংসায় ভরিয়েছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরকে।

শুরু তাই নয়,  টিজারে বিকিনি লুকে এক ঝলক দেখা মিলে কিয়ারা আদভানির। যা এখন রীতিমতো ভাইরাল। তবে জানেন কি, এই ছবির বাজেট কত এবং অভিনেতাদেরকেই বা কত পারিশ্রমিক দেওয়া হয়েছে?

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত ‘ওয়ার’ ছবির জন্য ১৭০ কোটি খরচ করেছিলেন নির্মাতারা। আর ‘ওয়ার ২’-এর জন্য নির্মাতাদের বাজেট ছিল ২০০ কোটির বেশি। অভিনেতাদের পারিশ্রমিকের কথা বলতে গেলে, জুনিয়র এনটিআর বর্তমানে কোনো সিনেমায় অভিনয়ের জন্য ৪৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। কিন্তু খবর, ওয়ার ২-এর জন্য তিনি তার পারিশ্রমিক কমিয়ে ৩০ কোটি টাকা করেছেন।

একই সঙ্গে হৃতিক রোশন পেয়েছেন ৪৮ কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে কিয়ারা আদভানি পেয়েছেন ১৫ কোটি টাকার মতো। আর পরিচালক অয়ন মুখোপাধ্যায় ‘ওয়ার ২’ পরিচালনার জন্য নিয়েছেন ৩২ কোটি টাকা। অর্থাৎ, দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরের পারিশ্রমিক পরিচালকের থেকেও কম।

স্টারকাস্টের পাশাপাশি ‘ওয়ার টু’-এর শুটিং লোকেশনও চোখ ধাঁধানো। দেশের বাইরে আবুধাবি, জাপান, ইতালি, স্পেন, রাশিয়ার মতো লোকেশনে হয়েছে শুটিং। ভারতেও হয়েছে কিছু অংশের কাজ। মোট ১৫০ দিন শুটিং করেছে গোটা টিম। এছাড়া শোনা যাচ্ছে, জুনে শুটিং হতে চলেছে হৃতিক ও জুনিয়র এনটিআর-এর মধ্যে একটি নাচের দুয়াল।

আগামী ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তি পাবে ছবিটি।

Tags: ওয়ার টুকিয়ারা আদভানিজুনিয়র এনটিআরহৃতিক রোশন
Previous Post

পাকিস্তান সফরে ম্যাচ কমলো, লাহোরেই পুরো সিরিজ বাংলাদেশের

Next Post

মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

Next Post
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

বাসটি একটি খোলা মাঠে দাঁড়িয়ে আছে, চারপাশে গাছ ও অন্যান্য যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও যাত্রীবাহী বাসে ডাকাতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT