চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকায় হৃদয়ের ডাবল সেঞ্চুরি, ড্র’য়ের পথে ম্যাচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচে দুর্দান্ত এক কীর্তি গড়েছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। দলের বিপদের সময় হাল ধরার পাশাপাশি ডাবল সেঞ্চুরিতে ২০৪ রানে অপরাজিত আছেন তিনি। হারের মুখ দেখতে বসা বাংলাদেশ দলকে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে ড্র’য়ের দিকে নিয়েছেন একাই এ তারকা ব্যাটার। 

আগের দিনের ৪ উইকেটে ২০১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ দল। ৭৫ রান নিয়ে দিন শুরু করা হৃদয় ছিলেন দারুণ অবিচল। শেষ পর্যন্ত ৩৩৫ বল মোকাবিলা করে ২২টি চার ও ১টি ছক্কার সাহায্যে তিনি তার ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। তৃতীয় দিন শেষে ২০৪ রানে অপরাজিত আছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এটি মাত্র দ্বিতীয় ডাবল সেঞ্চুরির ঘটনা। এর আগে দীর্ঘ ২৩ বছর আগে ২০০৩ সালে পাকিস্তান সফরে ডিফেন্স হাউজিং অথরিটির বিপক্ষে ২১৮ রান করেছিলেন সাবেক ওপেনার শাহরিয়ার বিদ্যুৎ। তার রেকর্ডটি এখনও অক্ষত রয়েছে।

তৃতীয় দিন শেষে ১৩৯.৫ ওভার খেলা বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৪৭১ রান। অধিনায়ক হৃদয়ের দল এখনও ৪১ রানে পিছিয়ে আছে। ৯৪ রান করে আউট হয়েছেন জাকের আলী অনিক, ৮৭ রানে সাজঘরে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা ‘এ’ দল ৫১২ রান করে অলআউট হয়েছে।

Tags: জাকেরবাংলাদেশবিদ্যুৎলিড স্পোর্টসসাইফসাউথ আফ্রিকাহৃদয়
Previous Post

চেলসি ছাড়লেন এনজো, ম্যানসিটির খরচ হল কত?

Next Post

ইব্রাহিম কার্ডিয়াকের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

Next Post
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইব্রাহিম কার্ডিয়াকের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

প্রেস কনফারেন্সে চারজন বক্তা বসে আছেন, পেছনে ব্যানার রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT