চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ৪ ম্যাচ নিষিদ্ধ হৃদয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 অপরাহ্ন 27, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার হৃদয় নিষিদ্ধের পর মাঠে ফিরছেন, সতীর্থদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি ডিপিএলে আলোচনা কেন্দ্র বিন্দুতে তাওহীদ হৃদয়। আম্পায়ারের সাথে অসদাচারণের কারণে শাস্তি পেয়েছিলেন মোহামেডান অধিনায়ক। পরে সেই শাস্তি নিয়ে জল ঘোলা কম হয়নি। এবার হৃদয়কে ৪ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে হৃদয়। যার ফল স্বরূপ একটি ডিমেরিট পয়েন্ট ও অর্থ জরিমানা পেয়েছেন তিনি।

হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত প্রকাশ করেছেন তিনি। মাঠ আম্পায়ার মনিরুজ্জামান টিংকু এবং আলী আরমান রাজন, তৃতীয় আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ আম্পায়ার এটিএম ইকরাম হৃদয়ের বিপক্ষে এই অভিযোগ আনেন ।

আগে থেকেই হৃদয়ের নামের পাশে ছিল ৭টি ডিমেরিট পয়েন্ট। তার সঙ্গে গতকালকের ঘটনায় নতুন করে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। এরপর তাকে শুনানিতে ডাকা হলেও আসেননি। আম্পায়ারের সঙ্গে মাঠে অসদাচারণ ও পরবর্তীতে শুনানিতে অংশ না নেয়ায় ম্যাচ রেফারি আখতার আহমেদ লেভেল-১ অপরাধের জন্য হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করেন, সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয় তার।

সবমিলিয়ে ৮ ডিমেরিট পয়েন্ট হওয়ায় ৪ ম্যাচের জন্য হৃদয়কে নিষিদ্ধ করেছে বিসিবি। এখন থেকেই হৃদয়ের ৪ ম্যাচের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। রোববার আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডিপিডিসিএল ২০২৪-২৫ মৌসুমের আচরণবিধির ধারা ৫.২.৬ ধারা অনুসারে, ম্যাচ রেফারি আখতার আহমেদ ১০,০০০ টাকা জরিমানা এবং আরও একটি ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে দিয়েছেন।’

‘ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসম্মতি প্রকাশ করায় বিসিবির আচরণবিধির ধারা ২.৮ এর অধীনে লেভেল-১ অপরাধের করেছেন হৃদয়। লেভেল ১ অপরাধের জন্য সর্বনিম্ন সতর্কতা এবং সর্বোচ্চ ৪০,০০০ টাকা জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে রয়েছে।’

‘সর্বশেষ একটি ডিমেরিট পয়েন্টের ফলে হৃদয়ের মোট আটটি ডিমেরিট পয়েন্ট হয়েছে। যার মধ্যে আগে থেকেই তার নামের পাশে ৭টি ডিমেরিট পয়েন্ট ছিল। ফলস্বরূপ, তিনি তাৎক্ষণিকভাবে চার ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করবেন।’

Tags: ডিপিএলবিসিবিলিড স্পোর্টসহৃদয়
Previous Post

প্রকাশ হবে প্রত্যাহারের জন্য সুপারিশকৃত হয়রানিমূলক মামলার তালিকা

Next Post

এপ্রিলের প্রথম ২৬ দিনে ২.২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স

Next Post
ডলার নোটের বিশাল সংগ্রহ, অর্থনৈতিক সংবাদে ব্যবহৃত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এপ্রিলের প্রথম ২৬ দিনে ২.২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স

বিশ্লেষক ও কর্মকর্তাদের বৈঠক, বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয় নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT