চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের অবদানের কথা বলতে গিয়ে শান্তর কান্না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:17 অপরাহ্ন 12, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শান্তর মনোভাব প্রকাশ, ক্যাপশনে চোখে জল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় মা দিবস। সব মায়েদের এবং যারা মায়েদের মতো তাদের সম্মান জানাতে বিশেষ দিন। মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসার জন্য কোনো আলাদা দিন-ক্ষণের প্রয়োজন না হলেও বিশ্বব্যাপী এই দিনটি পালিত হচ্ছে বিশ্ব মা দিবস হিসেবে। দিনটিকে ঘিরে অন্য সকলের মতো বাংলাদেশের ক্রিকেটারটাও মায়েদের জানিয়েছেন সম্মান। ক্যারিয়ারে মায়ের অবদান কতটা স্বীকার করেছেন অকপটে।

মায়েদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা ও ভালোবাসায় ভরা আবেগঘন বার্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে মায়ের ভূমিকা স্মরণ করতে গিয়ে কেঁদেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

‘আম্মা সবসময় সামনে না আসলেও কিন্তু পিছন থেকে অনেকবেশি উৎসাহ দেন। প্রত্যেকটা সময় আমায় সাপোর্ট করেন। বিশেষ করে যখন খারাপ সময়টা গিয়েছে, আম্মার জন্য অনেক কষ্টের ছিল, কিন্তু এখন যেমনটা যাচ্ছে, তাতে আম্মা খুবই খুশি।’

‘এখনও আম্মা আমাকে নিয়ে চিন্তা করেন। ভাবেন কীভাবে আরও ভালো জায়গায় যেতে পারি, কীভাবে দলের জন্য ভালো কিছু করতে পারি, দেশের হয়ে ভালো কিছু করতে পারি। আসলে আমার ক্যারিয়ারে আম্মার অবদানই সবচেয়ে বেশি, যা মুখে বলে শেষ করার মতো নয়। কিন্তু কখনও এতটুকুও প্রকাশ করা হয়নি। এমনকি কখনও পুরোটা প্রকাশও করতে পারবো না। আমার জীবনের বড় একটা পাওয়া আমার আম্মা, আমার মনে হয় প্রত্যেকটা মা-ই এভাবে সাপোর্ট করে, প্রত্যেকটা ক্রিকেটারকে।’

মাকে উদ্দেশ্য করে ২৫ বর্ষী অধিনায়ক বলেছেন, ‘আমি জানি তুমি খেলাধুলা নিয়ে অনেকবেশি চিন্তা করো। তোমাকে বলতে চাই, আমাকে নিয়ে আসলে চিন্তা করার কোনো কারণ নাই। তোমার কাছে আমার এখন একটাই চাওয়া, তুমি শুধু আমার জন্য দোয়া করবা। আমি যেন সুস্থ থাকি এবং দেশের হয়ে ভালো কিছু করতে পারি।’

লেগ স্পিনার রিশাদ হোসেন মাকে নিয়ে বলেছেন, ‘আমার আম্মা যদি আমাকে ভাত উঠিয়ে না দেয়, আমি খেতে পারি না। আমি কতটুকু খাই সঠিক ওই পরিমাণ আম্মা খুব ভালো করেই জানেন এবং ঠিক অতটুকুই উঠিয়ে দেন। আমাদের অনেক কষ্ট করে বড় করেছে। কাজের জন্য সমসময় আব্বা আমাদের সঙ্গে থাকতে পারতেন না। পাঁচ ভাই-বোনকে আসলে আম্মাই ওই সময় অনেক কষ্টে বড় করেছে। আমাদের বড় করতে আম্মার অনেক নিবেদন, অনেক কষ্ট ও পরিশ্রম ছিল।’

উপজেলা ভোটে দল না আসার বিষয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টপঅর্ডার ব্যাটার ২৩ বর্ষী তাওহীদ হৃদয় বলেছেন, ‘মা তুমি আমার জন্য যতটা করেছ, আমি যতদিন বেঁচে আছি সেটি আমার মনের ভিতর থেকে যাবে। আমার জন্য করা তোমার কষ্টগুলো সবসময় আমাকে সাহস যোগায়। মা তুমি সবসময় সুখে থাকো, ভালো থাকো এবং আল্লাহ পাক তোমাকে সবসময় ভালো রাখুক, এটাই আমার আশা। আমার জন্য দোয়া করো যেন তোমার ছেলে দেশের জন্য ভালো কিছু করতে পারে এবং সবসময় যেন তোমার পাশে থাকতে পারে।’

উপজেলা ভোটে দল না আসার বিষয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের ঋণ কখনও শোধ হবার নয় উল্লেখ্য করে ওপেনার সৌম্য সরকার বলেছেন, ‘মায়ের ঋণ বা মায়ের ভালোবাসা তো আসলে কখনোই পূরণ করতে পারব না আমরা। সে আমাদেরকে যতটুকু দিচ্ছে সেটা তো কখনোই শেষ হওয়ার নয়। আমরা যতই বড় জায়গায় আসি বা যতই ভালো খেলি, এগুলো দিয়ে তো আসলে মায়ের ঋণ শোধ করা সম্ভব না। মা তুমি দীর্ঘজীবী হও, সবসময় এভাবে আমার পাশে থাকো এবং তোমার প্রতি ভালোবাসা অবিরাম।’

Tags: বাংলাদেশ ক্রিকেটবিসিবিমা দিবসরিশাদলিড স্পোর্টসশান্তসৌম্যহৃদয়
Previous Post

আইপিএলের সঙ্গে বিশ্বকাপের তুলনায় আপত্তি শান্তর

Next Post

এসএসসি ফলে দেশসেরা নরসিংদীর এনকেএম হাইস্কুল

Next Post
নরসিংদীর এনকেএম হাইস্কুলের ছাত্রছাত্রীদের আনন্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ফলে দেশসেরা নরসিংদীর এনকেএম হাইস্কুল

বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা খেলোয়াড়ের ছবি, একজন কোচ ও একজন ব্যাটসম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দলের জন্য আইপিএল ছাড়লে কড়া ব্যবস্থা নিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT