চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচের আগে সাকিবের অনুপস্থিতির কথা বললেন হৃদয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 অপরাহ্ন 05, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে গোয়ালিয়রে। রোববার রাতে নামবে বাংলাদেশ ও ভারত। ম্যাচের আগে সংবাদ মাধ্যমে কথা বলেছেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। সদ্য অবসর নেয়া বাংলাদেশের অন্যতম ভরসা সাকিব আল হাসানের কথা স্মরণ করেছেন তিনি।

কানপুর টেস্টের আগে টেস্ট ও টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। টি-টুয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে দেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন সাকিব। টাইগারদের জার্সিতে টি-টুয়েন্টিতে আর নামা হচ্ছে না সাকিবের। সংবাদ সম্মেলনে এসে তাই টাইগার মহাতারকাকে মিস করার কথা জানান হৃদয়।

বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সবসময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে ওভারকাম করব।’

গোয়ালিয়রের উইকেট নিয়ে হৃদয় বলেছেন, ‘অনুশীলনের সময় উইকেট দেখে ধীরগতির মনে হয়েছে। এমন উইকেটে বেশি রানের ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই কম। কোনো আইপিএল ম্যাচও এখানে হয়নি। উইকেট স্লো নাকি ধামাকা তেমন কিছু মাথায় নেই সত্যি বলতে। জেতার জন্য খেলব অবশ্যই। আমাদের লক্ষ্য আছে সিরিজ জয়ের এবং ভালো খেলার। তাই (পিচ নিয়ে) ওরকম চিন্তাভাবনা করছি না।’

গোয়ালিয়রে রোববার সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজ দল। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে নাজমুল হোসেন শান্ত ও সূর্যকুমার যাদবদের মাঠের লড়াই। টেস্টে ২-০তে সিরিজ হেরেছিল বাংলাদেশ।

Tags: আইপিএলগোয়ালিয়রবাংলাদেশভারতলিড স্পোর্টসসাকিবহৃদয়
Previous Post

বন্যা মোকাবেলায় সব সংস্থাকে একসঙ্গে কাজ করার আহ্বান

Next Post

সরকারি বেতন কাঠামো: স্বল্প বেতন বনাম অধিক প্রত্যাশা!

Next Post
বাংলাদেশের অর্থনীতি ও সরকারি বেতন কাঠামো সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি বেতন কাঠামো: স্বল্প বেতন বনাম অধিক প্রত্যাশা!

শেরপুরে বন্যার পানিতে ডুবে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে বন্যায় নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT