চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৩৩০-৩৪০ রানের’ উইকেট ছিল, রান কম করেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 পূর্বাহ্ন 16, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টসে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, ২৮০-৩০০ রানেই তিনি সন্তুষ্ট থাকবেন। শেষ পর্যন্ত ২৮৬ রানে থামে বাংলাদেশের ইনিংস। রান তাড়ায় নেমে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে টাইগার ব্যাটার তাওহীদ হৃদয় জানালেন, ৩৩০-৩৪০ রানের উইকেট ছিল। সে অনুযায়ী বাংলাদেশ দল ব্যাটিংয়ে ৩০-৪০ রান কম করেছে। তাতে এটা স্পষ্ট যে, এমন উইকেটে শুরুতেই বাংলাদেশের পরিকল্পনায় ছিল ভুল।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৬ রান তোলে লাল-সবুজের দল। জবাবে ১৭ বল ও ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে লঙ্কানরা। এতে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা টেনেছে স্বাগতিকরা ।

ম্যাচ শেষে হারের কারণ ব্যখ্যা করতে গিয়ে রান পর্যাপ্ত হয়নি জানান হৃদয়। বললেন, ‘রান আমার মনে হয় ২০-৩০ রান হতে পারতো। উইকেটটা যেমন ছিল ৩৩০-৩৪০ এর উইকেট। আমরা থিতু হয়ে ইনিংসটা যদি আরেকটু টেনে নিতে পারতাম, তাহলে হয়তোবা দৃশ্যটা ভিন্ন হতো।’

নিজের ব্যাটিং নিয়ে ২৩ বর্ষী ক্রিকেটারের ভাষ্য, ‘তাছাড়া আজকের ম্যাচের অবস্থাটা কেমন ছিল সেটাও আপনাকে বুঝতে হবে। আজ আমরা পর পর উইকেট হারাচ্ছিলাম। ওই মুহুর্তে আমার মাথায় যতটুকু কাজ করেছে, আমি চেষ্টা করেছি পুরো খেলাটা শেষ করে আসতে। যেহেতু আমার ব্যাটার নাই। তবে ব্যাটাররা থাকলে হয়তো আমার খেলার ধরনটাও আরও একটু পরিবর্তন করতে পারতাম।’

‘৫০’র পর আমার একটাই লক্ষ্য ছিল। শুধু ৫০’র পর নয়, শুরু থেকেই আমার লক্ষ্য ছিল যেহেতু আমি থিতু হওয়া ব্যাটার, খেলা শেষ করেই ফিরব। ম্যাচটা শেষ করতে পারলে ভালো কিছুই হবে এমন ভাবনাটাই ছিল।’

Tags: চট্টগ্রামজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজবাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজলিড স্পোর্টসহৃদয়
Previous Post

ছাত্রীর আত্মহত্যায় উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Next Post

রংপুরে আধুনিক সেচ ও পানি ব্যবস্থাপনায় ফসল আবাদ

Next Post
রংপুরে আধুনিক সেচ ও পানি ব্যবস্থাপনায় ফসলের জন্য জল সরবরাহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে আধুনিক সেচ ও পানি ব্যবস্থাপনায় ফসল আবাদ

বসন্তের ফুলে ভরা গাছের ছবি, প্রকৃতি ও বাংলার সৌন্দর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বসন্তের রূপময় নিসর্গ ছুঁয়েছে বাংলার প্রকৃতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT