চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভাবনাময় ২৫ ক্রিকেটার নিয়ে গড়াল এইচপি ক্যাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 24, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের সম্ভাবনাময় ২৫ ক্রিকেটার নিয়ে গড়াল এইচপি ক্যাম্প. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরোয়া ক্রিকেট মৌসুমের ব্যস্ততার পর ২৫ জন সম্ভাবনাময় খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প। প্রথমদিনে ছিল পরিচিতি পর্ব। বৃহস্পতিবার থেকে শুরু হবে ব্যাট-বলের স্কিল ট্রেনিং।

তিন ধাপে এ ক্যাম্প চলবে একমাস। প্রাথমিকভাবে মিরপুরে শুরু হলেও পরের ধাপগুলো রাজশাহী ও বগুড়ায়।

বৃষ্টি মৌসুম হওয়ায় ক্যাম্প নির্বিঘ্নে হবে কিনা তা নিয়ে সংশয় জেগেছে। এজন্য পর্যাপ্ত অবকাঠামো না থাকার আক্ষেপ ঝরল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও এইচপি কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়ের কণ্ঠে।

‘আমি এখনও মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছু পারিনি, কারণ আমাদের অবকাঠামোতে কিছু ঘাটতি আছে। যেমন গ্রাউন্ডস, ইনডোর, জিম। বৃষ্টির মৌসুমে আমাদের অনেক সংগ্রাম করতে হয়।’

‘একইভাবে এইচপির প্রোগ্রামটাও আমাদের বৃষ্টির মৌসুমে করতে হয়। খেলোয়াড়েরা ব্যস্ত থাকে জাতীয় লিগ, আমাদের ঘরোয়া ক্রিকেট, বিপিএল, ডিপিএল, অনেককিছু খেলতে হয়। ওই সময় কিন্তু আমরা প্রোগ্রামগুলো করতে পারি না। বিশেষ করে স্কিল ট্রেনিং করা যায় না। বৃষ্টির মৌসুমে করতে হয়। এ কারণে আমাদের আরও কিছু অবকাঠামো উন্নতি করতে হবে। বিশেষ করে ইনডোর, জিম।’

প্রধান কোচ হিসেবে এইচপি ক্যাম্পে রয়েছেন ডেভিড হেম্প। তার সঙ্গে কাজ করছেন স্থানীয় কয়েকজনও।

এইচপি ক্যাম্পে আছেন যারা
ব্যাটার: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, আইচ মোল্লা, অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, মাউলাদ আলম।

স্পিনার: রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, আরিদুল ইসলাম আকাশ, নাঈম আহমেদ, টিপু সুলতান, নাইম হোসেন সাকিব।

পেস বোলার: নাহিদ রানা, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ মুসফিক হাসান, রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আসাদুল্লা হিল গালিব।

উইকেটরক্ষক: আকবর আলী, প্রীতম কুমার।

Tags: আকবরএইচপি ক্যাম্পটাইগার ক্রিকেটদুর্জয়বিসিবিমিরপুরলিড স্পোর্টস
Previous Post

ম্যারাডোনার ‘স্বর্গে কোক নেই, শুধুই পেপসি’

Next Post

লাল কার্ড বাতিল হলেও ভায়েকানো ম্যাচে নেই ভিনিসিয়াস

Next Post
ভিনিসিয়াস জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল কার্ড বাতিল হলেও ভায়েকানো ম্যাচে নেই ভিনিসিয়াস

শিক্ষার্থী বিকাশে ভুল করে টাকা ফেরত দিচ্ছে, দোকানে ক্রেতা ও বিক্রেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি থেকে বিকাশে ভুল করে আসা লাখ টাকা ফেরত দিলো শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT