চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাবার আগে ফল ও সবজি ধোবেন যেভাবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 16, মার্চ 2023
in লাইফস্টাইল
A A
ফল ও সবজি ধোয়ার জন্য পরিষ্কার জল দিয়ে ধোয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শরীরের সঠিক গঠনের জন্য ফল ও সবজির কোন তুলনা নাই। ফল ও সবজি থেকে আমরা বিভিন্ন প্রকার ভিটামিন পেয়ে থাকি যা আমাদের দেহের জন্য অপরিহার্য। ফল ও সবজি পুষ্টিতে সমৃদ্ধ হলেও সংরক্ষণ, খাবার পরিবেশন ও ত্রুটিপূর্ণ রান্নার কারণে এসব খাবারের প্রকৃত গুণাগুণ থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি। তাজা অবস্থায় ফল-সবজি খেলে তাতে খাদ্যমান বেশি পাওয়া যায়।

প্রায় সব রকম ফলে যথেষ্ট পরিমাণ ভিটামিন ‘সি’ পাওয়া যায়। শাকসবজিতে উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন ‘সি’ থাকে, তবে রান্না করার সময় তাপে প্রায় ৮০ শতাংশ ভিটামিন ‘সি’ নষ্ট হয়ে যায়। কাজেই সালাদ হিসেবে শাকসবজি খেলে ভিটমিন ‘সি’সহ আরো কিছু উপাদানের (ভিটামিন ও মিনারেলস) পুরো উপকার পাওয়া যায়। তবে যাদের সবজি কাঁচা খেলে হজমে সমস্যা হতে পারে তাদের হালকা সেদ্ধ করে খাওয়াই উত্তম।

তবে যদি এই ফল ও সবজি ভালো মতো পরিষ্কার না করা হয় তাহলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। ফল ও সবজির উৎপাদন প্রক্রিয়া বাড়ানোর জন্য অনেক রকমের সার ব্যবহার করা হয়ে। আবার কীট পতঙ্গ থেকে বাঁচাতে বিভিন্ন কীটনাশকও ব্যবহার করা হয়। এই সমস্ত উপাদান আমাদের দেহে প্রবেশ করে নানা ক্ষতি ঘটাতে পারে। তাই খাবারের আগে এবং সবজি রান্না করার আগে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

যেভাবে ফল ও সবজি পরিষ্কার করবেন:

১) বাজার থেকে কেনা ফল বা সবজি খাওয়ার আগে যেমন ধুয়ে নিতে হবে। তেমনই নিজের হাতের প্রতিও ততটাই খেয়াল রাখতে হবে। হাত না ধুয়ে কিন্তু খাওয়া যাবে না।

২) সবজি বা ফলের খোসা ছাড়ানোর আগেই তা ভাল করে ধুয়ে নিতে হবে। কাটার পর চাইলে আবার ধোয়া যেতেই পারে।

৩) বাজার থেকে কেনা শাক বা সবজি, বাজার থেকে কিনে এনেই ঠান্ডা জলে বেশ কিছু ক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তার পর পানি থেকে তুলে শুকনো করে, তবেই ফ্রিজে তোলা যাবে।

৪) ফলমূল, শাক সবজি ধোয়া, বাছা, শুকনো করার পর নিজের হাত এবং ঘরের যেখানে সেগুলি রেখেছিলেন, তা ভাল করে জীবাণুমুক্ত করতে হবে।

৫) তুলনায় নরম ফল বা সবজি ধোয়ার ক্ষেত্রে একটু বেশিই সতর্ক থাকতে হবে।

৬) মূল বা কন্দজাতীয় সব্জি যেহেতু বেশির ভাগই মাটির তলায় থাকে, তাই সেগুলি কলের পানিতে  ভাল করে ঘষে ঘষে ধুতে হবে। যাতে গায়ে কোনও ভাবেই মাটি না লেগে থাকে।

 

Tags: কাঁচা শাক-সবজিধুয়াপরিষ্কারফলসবজি
Previous Post

ক্রেডিট সুইস ব্যাংক নিয়ে রবার্ট কিয়োসাকির ভবিষ্যদ্বাণী কি ছিল?

Next Post

স্বামীকে ক্ষমা করবেন না, তবে জামিন চান রাখি

Next Post
একজন পুরুষ ও একজন মহিলা, বন্ধুত্বপূর্ণ মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীকে ক্ষমা করবেন না, তবে জামিন চান রাখি

বিএনপিপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতিকে ঘটনা জানিয়ে বক্তব্য রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতিকে ঘটনা জানিয়ে পদক্ষেপ চাইলেন বিএনপিপন্থী আইনজীবীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT