চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে বুঝবেন স্কুলে সন্তান সহপাঠীদের হেনস্থার শিকার হচ্ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 অপরাহ্ন 08, আগস্ট 2023
in লাইফস্টাইল
A A
স্কুলে সহপাঠীদের হেনস্থার শিকার হওয়া শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রত্যেকের জীবনেরই অন্যতম রঙিন সময় হল স্কুলপর্ব। নিজেদের ফেলে আসা দিনের স্মৃতি হাতড়ে বাবা-মায়েরাও এটাই আশা করেন যে, তাদের সন্তানরাও স্কুলে পড়ার সময়টা উপভোগ করবে। কিন্তু সব সময় তা হয় না। হাসতে হাসতে স্কুলে যাওয়ার বদলে, স্কুলে যাওয়ার নাম শুনলেই আতঙ্কিত হয়ে পড়ে অনেক শিশু।

প্রাথমিক ভাবে বাবা মায়েরা সন্তানের পড়াশোনা ভীতিকেই এর কারণ হিসেবে ধরে নেন। তবে সব ক্ষেত্রে কিন্তু সেটা ঠিক নয়। স্কুলে গিয়ে সহপাঠীদের কোনো অপ্রত্যাশিত আচরণে সন্তান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে কি না, তা একবার যাচাই করে নেওয়া জরুরি। বাবা মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলে অনেকেই স্কুলে কোনো সমস্যা হলে তা চেপে রাখে। বেশি দিন এমন চলতে থাকলে সন্তানের মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সন্তান স্কুলে কোনো রকম হেনস্তার শিকার হচ্ছে কি না তা বোঝার কয়েকটি উপায়,

আচরণে পরিবর্তন

স্কুলে গিয়ে মানসিক নিপীড়নের শিকার হলে খেলাধুলো এবং পড়াশোনার প্রতি আগ্রহ হারাতে পারে শিশু। স্কুলে না যাওয়ার বায়না তো আছেই। প্রতিবেশী বন্ধুদের সাথে খেলাধুলোতেও অনীহা চলে আসতে পারে।

মনের পরিবর্তন

স্কুলে হেনস্তার শিকার হলে মেজাজ খারাপ হয়ে যায় অনেক সময়। কেউ আবার অবসাদগ্রস্ত হয়ে পড়ে। চুপচাপ হয়ে হয়ে যায়। এমন কিছু চোখে পড়লে খোলাখুলি কথা বলুন সন্তানের সাথে।

স্কুলের কথা এড়িয়ে যাওয়া

স্কুলের প্রসঙ্গ উঠলেই শিশু তা এড়িয়ে গেলে বা স্কুলের কথা কিছুতেই বলতে না চাইলে, ভাল করে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। দরকার হলে স্কুলের শিক্ষকদের সাথে কথা বলুন।

বিছানায় ছটফট করা

শিশুদের মধ্যে অনিদ্রার সমস্যা কম দেখা যায়। সারাদিন স্কুল, পড়াশোনা, খেলাধুলোর পর ক্লান্ত থাকে তারা। ফলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তাই শিশুদের ঘুম না হলে দেখুন, এমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কি না যাতে সে সে মানসিক ভাবে শান্ত হতে পারছে না।

এমন সব ক্ষেত্রে শিশুর কাছে তার সমস্যার কথা সরাসরি জানতে চান। প্রয়োজনে একবার মনোরোগ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন।

Tags: মানসিক অবসাদস্কুল
Previous Post

মেয়েদের বিশ্বকাপেও মরক্কোকে থামালো ফ্রান্স

Next Post

সেই সরকারি বাংলো ফিরে পাচ্ছেন রাহুল গান্ধী

Next Post
সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য প্রস্তুত, একটি সরকারি ভবনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই সরকারি বাংলো ফিরে পাচ্ছেন রাহুল গান্ধী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, পাশে অন্যান্য নেতা ও কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী সকল গুণাবলি অর্জন করেছেন বঙ্গমাতার কাছে থেকে: শেখ পরশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT