চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরমে ঘর ঠাণ্ডা রাখার সহজ কিছু টিপস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 17, এপ্রিল 2023
in লাইফস্টাইল
A A
প্রাকৃতিক আলোতে ভরা বসার ঘর ও সবুজ গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা। বাসার বাইরেতো গরম আছেই কিন্তু বাসার ভিতরেও গরমে থাকা যাচ্ছে না। কী এই সমস্যা আপনার বাসায়ও হচ্ছে তো? তবে কী করে ঘর ঠাণ্ডা রাখবেন? এই গরমের দিনে অনেকেরই একমাত্র ভরসা এসি এবং ফ্যান। তবে অনেক সময় ধরে একটানা চলতে থাকলে এই যন্ত্র গুলোতেও দেখা দিতে পারে সমস্যা। তার উপর লোডশেডিং তো আছেই। তাই এমন পরিস্থিতিতে ঘর ঠাণ্ডা রাখা প্রয়োজন।

ঘর ঠাণ্ডা রাখতে যা করবেন:

এসির যত্ন নেয়া

শীতকালের পর যখন আমরা আবার গরমের দিন এসি ব্যবহার করি, তখন মাঝে বেশি একটি দীর্ঘ সময় এসি বন্ধ থাকে। যখন পুনরায় এসি ব্যবহার শুরু করবেন তার আগে এসি সার্ভিস করে নেয়া প্রয়োজন। শুধু তাই না ব্যবহারকালীন বেশি সময় একটানা এসি না চালিয়ে বিরতি দিয়ে চালানো ভালো।

ভারী পর্দা ব্যবহার করুন

ঘরের জানলায় অনেক সময়েই হালকা রঙের পাতলা পর্দা ব্যবহার করে থাকি। কিন্তু গরমকালে এগুলি বেমানান। ঘরে রোদ আটকানোর জন্য ভারী পর্দা অত্যন্ত প্রয়োজনীয়। কিংবা জানলায় শৌখিন মাদুরের পর্দাও রাখতে পারেন। এতে ঘর ঠান্ডা থাকবে। দুপুর থেকেই বাড়ির জানলা বন্ধ করে দেবেন। না হলে রোদ ঢুকে ঘর বেশি উত্তপ্ত হয়ে উঠবে।

ঘরে হাওয়া-বাতাস ঢুকতে দিন

বিকেলের পর থেকে বাইরের তাপমাত্রা কমতে থাকে। তখনও সব জানলা-দরজা বন্ধ করে রাখেন, তা হলে আপনার ঘর আরও বেশি গরম হয়ে উঠবে। তাই সন্ধ্যার পর জানলা, দরজা খুলে রাখুন। ঘরে হাওয়া-বাতাস খেলতে দিন। একটু পরে এমনিতেই ঘর ঠান্ডা হয়ে আসবে।

ফ্যানের যত্ন

সিলিং ফ্যান ঘুরলে হাওয়া পাওয়ার বদলে মনে হচ্ছে যেন আরও বেশি ঘর গরম হয়ে উঠছে? হতে পারে ফ্যান অপরিষ্কার হয়ে রয়েছে। ঝুল পরিষ্কার করে দেখুন, কোনও পার্থক্য হচ্ছে কি না। অনেক সময়ে ফ্যান অপরিষ্কার থাকলে হাওয়া পাওয়া যায় না। তেমন হলে দেখে ফ্যানে ধুলো-ময়লা জমে আছে কি না, তা এক বার যাচাই করে নিন।

পানি দিয়ে ঘর ঠান্ডা
এটা দারুণ কৌশল। ৩-৪ বালতি পানি নিয়ে জানলার নিচে রাখতে হবে। তাতে পর্দার নিচের অংশটা ডুবিয়ে দিয়ে চালিয়ে দিতে হবে ফ্যান। ফল ধীরে ধীরে ফ্যাব্রিকের মধ্যে দিয়ে উপরের দিকে যায়। তার মধ্যে দিয়ে বাতাস এসে গোটা ঘর ঠান্ডা করবে।

জানলার কাছে গাছ

বাড়ি ঠান্ডা রাখার জন্য ঘরের চারপাশে গাছপালা লাগানো যায়। ছায়া দিতে পারে এমন গাছ পূর্ব-পশ্চিম অনুযায়ী লাগাতে হবে, এতে বাড়িতে সরাসরি সূর্যের তাপ ঢুকতে বাধা পাবে। জানলার চারপাশে ঘাসজাতীয় গাছ লাগালেও ঘর ঠান্ডা থাকবে।

সাদা চাদর

সাদা বা হালকা রঙের সুতির কাপড় বিছানার চাদর হিসেবে ব্যবহার করতে হবে। বিছানার চাদর মোটা হলে ঘাম বেশি হয়। সাদা ও হালকা রঙের উপাদান তাপ শোষণ করে না, বরং প্রতিফলিত করে।

Tags: গরম
Previous Post

মাফিয়া থেকে রাজনীতিতে আসা কে এই আতিক আহমেদ?

Next Post

‘আমাদের সব ম্যাচই এখন ফাইনাল’

Next Post
অ্যাথলেটিকো মাদ্রিদ কোচের মুখাবয়ব ও দৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাদের সব ম্যাচই এখন ফাইনাল’

খতমে কুরআন পর্ব ২৫ এর জন্য উপযুক্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খতমে কুরআন: পর্ব ২৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT