চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডায়েটের মাঝে যেভাবে নিয়ন্ত্রণে রাখবেন ক্ষুধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 অপরাহ্ন 28, জুন 2024
in লাইফস্টাইল
A A
খাদ্য খাচ্ছেন একজন মহিলা রাতে, ক্ষুধা নিয়ন্ত্রণে রাখার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই বিভিন্ন ডায়েট অবলম্বন করে থাকে। তবে সাধারণ খাদ্যাভ্যাস থেকে যখন ওজন কমানোর জন্য ডায়েট শুরু করা হয়, তখন অনেক ক্ষেত্রেই স্বাভাবিকের তুলনায় বেশি ক্ষুধা লাগে।

ডায়েট করলে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হয়। ডায়েট শুরুর দিকে ক্ষুধা পাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু তাই বলে বেশি পরিমাণ খেয়ে ডায়েট নষ্ট করলে চলবে না।

যেভাবে ডায়েটের সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখা যায়: 

১) ডায়েট করলে কিন্তু বেশি করে পানি পান করতে হবে। এতে যেমন শরীর চাঙ্গা হয়, তেমনই কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়। ডায়েটের মাঝে ক্ষুধা পেলেও বেশি করে পানি পান করুন। এই উপায় মানলে ক্ষুধা অনেকটাই কমে। পানি পান করলে পেট ভরে যায়। যে কোনও ডায়েট করার সময়ে পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। এতে শরীর থেকে টক্সিন পদার্থগুলো বের হয়ে যায়।

২) ডায়েটে বেশি করে ফাইবার জাতীয় খাবার রাখতে পারেন। এই প্রকার খাবার খেলে পেট অনেক সময় পর্যন্ত ভরা থাকে। ক্ষুধা কম পায়। ওট্‌স, বার্লি, ফল ও শাকসব্জিতে ভরপুর মাত্রায় ফাইবার থাকে। খেতে পারেন মটর, শিম ও বিভিন্ন প্রকার ডালও।

৩) প্রোটিন জাতীয় খাবার ক্ষুধা কমাতে সাহায্য করে। ডায়েট করার সময় চার ঘণ্টা অন্তর প্রোটিনে সমৃদ্ধ খাবার রাখলে তা ক্ষুধা লাগা কমাতে সাহায্য করে।

৪) মানসিকভাবে চাঙ্গা থাকতে হবে। ডায়েট শুরু করলে অনেকেই মানসিক ভাবে ভেঙে পড়েন। ফলে শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এ রকম হলে কিন্তু আমরা অজান্তেই বেশি পরিমাণে খেয়ে ফেলি। ওজন কিছুতেই কমে না। ডায়েট শুরু করার আগে তাই মানসিক ভাবে প্রস্তুত হন। নইলে শত চেষ্টাতেও ওজন কমবে না।

৫) খাওয়ার সময় তাড়াহুড়ো না করাই ভাল। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ধীরে ধীরে চিবিয়ে খাবার খেলে পেট অনেক ক্ষণ ভরা থাকে। ক্ষুধা কম পায়।

Tags: ডায়েট
Previous Post

চার দিনের ব্যবধানে দ্বিতীয়বার ‘তুফান’ দেখলেন শাকিব

Next Post

ভারতের সঙ্গে সুন্দর সম্পর্কে বাংলাদেশ লাভবান হচ্ছে: আব্দুল মোমেন

Next Post
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় দায়ী ব্যক্তিকে আটক করেছেন ড. মোমেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সঙ্গে সুন্দর সম্পর্কে বাংলাদেশ লাভবান হচ্ছে: আব্দুল মোমেন

কারাগার থেকে পালানোর জন্য ছাদ কেটে চেষ্টা করছে আসামীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়া কারাগারের কনডেম সেল থেকে সরানো হলো ফাঁসির ২৬ আসামিকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT