চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 20, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের সংসদ ভবনে ভোটগ্রহণ চলাকালে সংসদ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে সংসদীয় রাজনীতির ইতিহাসে ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে দ্বিতীয় বার হওয়া ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে শুরু হয় ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। এর আগেই সংসদের বিশেষ বৈঠকে ভোট দিতে অধিবেশন কক্ষে আসন গ্রহণ করেন সংসদ সদস্যরা।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বসেন অধিবেশন কক্ষের একেবারে মাঝখানে। কোরআন তেলাওয়াতের পর স্পিকারের আসনের ঠিক নিচে সংসদ সচিবের প্যানেলে বসে ঘোষণা পাঠ করেন সিইসি।

ঘোষণার পর প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট দিতে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাথে নিয়ে। ভোট দেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়েই প্রথমে শুভেচ্ছা বিনিময় করেন বিরোধী দলের সংসদ সদস্যদের সাথে।

যার যার আসন বসে ব্যালট পেপারে নিজের নাম পূর্ণ স্বাক্ষর করে ভোট দিয়ে সংসদ সদস্যরা একে একে ৩টি স্বচ্ছ ব্যালট বাক্সে সেগুলো রাখেন। আনন্দঘন পরিবেশে ভোট দেন বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা।

বিকাল ৫টা পর্যন্ত চিকিৎসার জন্য বিদেশে থাকায় বিএনপি দলীয় সংসদ সদস্য মির্জা আব্বাস, জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে অধিবেশন কক্ষের ভোটকেন্দ্র আসতে দেখা যায়নি। ভোটগ্রহণ শেষে বার্তা দেন সিইসি।

ঠিক বিকাল ৫টায় শেষ হয় ভোটগ্রহণ।

অধিবেশন কক্ষের মাঝখানে ভোট গণনা হয়। সরকারি এবং বিরোধী দলের হুইপরা ভোট গণনা পর্যবেক্ষণ করেন। তখন সংসদ নেতা তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোট গণনা শেষে বিকেল ৫টা ২০ মিনিটে মাইক্রোফোন নেন প্রধান নির্বচন কমিশনার।

প্রধানমন্ত্রী তাৎক্ষণিক একটি লাল গোলাপ তুলে দিয়ে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।

মির্জা ফখরুল আসন ছেড়ে উঠে গিয়ে বিরোধী দলসহ সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেসময় আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানও নবনির্বাচিত রাষ্ট্রপতি, দলের দুর্দিনের কাণ্ডারি মির্জা ফখরুল ইসলামকে জড়িয়ে ধরেন। একে একে সংসদ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে করতে অধিবেশন কক্ষ ছাড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tags: ভোট গ্রহণমির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন
Previous Post

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

Next Post

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

Next Post
শিশু রোগীর অক্সিজেন মাস্ক পরা ছবি, স্বাস্থ্যসেবা কেন্দ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT