চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের সাধারণ পরিষদে যেভাবে কাটবে প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে পাঁচ দিনের সফরে নিউইয়র্কের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দেশের সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইনসের TK725 ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে TK1 ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন। নিউইয়র্ক সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। পরে তিনি হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে উঠবেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আয়োজিত প্রতিনিধিদলের প্রধানদের স্বাগত প্রাতরাশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

এদিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে।

এ ছাড়া ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠক করবেন তিনি। সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের পার্শ্ব-অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর আগে আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সহায়তা সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রোহিঙ্গা সংকটবিষয়ক অনুষ্ঠানের শিরোনাম ‘The Rohingya Crisis: A Renewed Call for a Durable Solution from Protracted Displacement, with Justice and Accountability’।

এদিন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে বৈঠকের পাশাপাশি জলবায়ু কার্যক্রম ও ন্যায়সংগত রূপান্তরবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তার বক্তব্য দেওয়ার সম্ভাব্য সময় বিকেল ৪টা। পরে বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ড. ব্রেন্ডান নেলসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হবে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণের দিন। সকালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এ ছাড়া মাতৃ ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু বন্ধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি অন্তর্ভুক্তির বিষয়ে একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এদিন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে।

সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ। নিউইয়র্ক সময় বিকেল ৫টা ৩০ মিনিটে ভাষণ দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। ভাষণের জন্য ১৫ মিনিট সময় নির্ধারিত রয়েছে। বিকেলের অধিবেশনে ১৮ জন বক্তার মধ্যে প্রধানমন্ত্রী ১১তম বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তবে সময়সূচিতে পরিবর্তন হতে পারে।

ভাষণ শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে ফিরবেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সফরের শেষ দিনে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সকালে জেপি মরগান আয়োজিত প্রাতরাশ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

দুপুরে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রিন্স জায়েদ আল হুসেইনের সঙ্গে সম্ভাব্য মধ্যাহ্নভোজ বৈঠক রয়েছে। এ সময় আন্তর্জাতিক পরিস্থিতি, বৈশ্বিক প্রবণতা ও ঝুঁকি নিয়ে আলোচনা হতে পারে। পরে যুক্তরাষ্ট্রে বিএনপির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাত ১১টায় নিউইয়র্ক থেকে এমিরেটসের EK202 ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ছয় ঘণ্টা ট্রানজিট শেষে ২৭ সেপ্টেম্বর রাত ২টায় EK582 ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

নির্ধারিত সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

Tags: জাতিসংঘের সাধারণ পরিষদ
Previous Post

যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে নতুন অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের

Next Post

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছবি: বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT