চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহৃত ব্যাংক ম্যানেজারকে যেভাবে উদ্ধার করলো র‍্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:28 পূর্বাহ্ন 05, এপ্রিল 2024
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
অপহৃত ব্যাংক ম্যানেজার র‍্যাবের সঙ্গে উদ্ধার অভিযানে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহরণের ৪৮ ঘণ্টা পর সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিনকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাব বলছে, ব্যাংক ম্যানেজারকে নিরাপদে উদ্ধারে কোনো ঝুঁকি নেননি র‍্যাব সদস্যরা। গোয়েন্দা কার্যক্রমের বিভিন্ন কৌশলের মধ্যে একটি কৌশল অবলম্বন করে তাকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

‘ভাইকে ফিরে পেয়েছি’
অপহৃত নিজাম উদ্দিনের বড় ভাই ও চট্টগ্রাম কর্ণফুলী থানা পুলিশের এসআই মো. মিজান বলেন, ভাইকে ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা রুমা থেকে বান্দরবানের পথে আছি। প্রথমে বান্দরবান র‍্যাব কার্যালয়ে যাব। বিস্তারিত পরে জানাব। জানা যায়, বৃজস্পতিবার সন্ধ্যার কিছু সময় আগে উপজেলার মুননুম পাড়া ও বেথেল পাড়ায় গোলাগুলির ঘটনা ঘটেছে। আমরা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের গাড়ি যেতে দেখেছি। এরপরই সন্ধ্যায় ইফতারের পর র‍্যাবের গাড়িতে করে ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে নিয়ে যাওয়া হয়।

যে কৌশলে উদ্ধার
কমান্ডার মঈন বলেন, অপহৃত সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধারে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একেবারে সুস্থ ও নিরাপদে উদ্ধারে আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি কিছু কৌশল অবলম্বন করা হয়েছে। এখানে মধ্যস্থতার কৌশল অবলম্বন করে তাকে উদ্ধার করে র‍্যাব।

ম্যানেজারকে নিরাপদে উদ্ধারে ঝুঁকি নেয়নি র‍্যাব
কোথা থেকে ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকের পাশের একটি জায়গায় র‍্যাবের মধ্যস্থতায় কেএনএফ সদস্যরা ম্যানেজারকে রেখে যায়। মূলত তাকে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে উদ্ধারের জন্য র‍্যাব সদস্যরা কোনো ঝুঁকি নেননি।

বিদ্যুৎ কেন ছিল না তদন্ত করা হচ্ছে
খন্দকার আল মঈন বলেছেন, বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে রাত সোয়া ৮টা থেকে ৯টার মধ্যে। ধারণা করা হচ্ছে সন্ত্রাসী সংগঠন কেএনএফ এই হামলা চালায়। হামলার সময়ে বিদ্যুৎ ছিল না। আমরা এই বিষয়টি তদন্ত করছি। যতটা জেনেছি হামলায় প্রায় শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করে।

হামলা ছিল পূর্বপরিকল্পিত
কমান্ডার মঈন বলেন, প্রাথমিকভাবে আমরা যে তথ্য পেয়েছি এই হামলা পূর্বপরিকল্পিত। ব্যাংক ও তার আশপাশে এলাকায় তারা বেশ কিছুদিন ধরে ছদ্মবেশে অবস্থান করে আসছিল। আমাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী বলতে গেলে তারা টাকার জন্য কাজটি করেছে। টাকাটা তাদের মূল টার্গেট ছিল।

এর আগে গত মঙ্গলবার রাতে সোনালী ব্যাংকে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা। তারা স্থানীয় বৈদ্যুতিক সাব-স্টেশনটি বন্ধ করে দেয়। পরে স্থানীয় চা দোকানে থাকা ব্যাংক ক্যাশিয়ারের কাছ থেকে ভল্টের চাবি ছিনিয়ে নেয়। পরে তারাবির নামাজ চলাকালীন সময়ে কেএনএফ-এর সদস্যরা মসজিদ থেকে নেজাম উদ্দিনকে ব্যাংকের ভল্টের চাবি না পেয়ে অপহরণ করে নিয়ে যায়। এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র তারা লুট করে।

Tags: কমান্ডার খন্দকার আল মঈনকেএনএফর‌্যাবসোনালী ব্যাংকসোনালী ব্যাংক ডাকাতি
Previous Post

ঈদ উপলক্ষে ঢাকা-কক্সবাজার বিশেষ ট্রেন

Next Post

পিলারের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

Next Post
পিলারের সাথে ধাক্কা লেগে পড়ে থাকা মোটরসাইকেল. Channel i News - চ্যানেল আই নিউজ

পিলারের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্যাটিং করছেন, বিশ্বকাপের আগে বাংলাদেশ সিরিজের প্রস্তুতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে বাংলাদেশ সিরিজ থেকে ‘সবকিছু’ পেয়েছে অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT