চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজ যেভাবে ফিলিপাইনে বিলাসি পণ্য হয়ে উঠেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 28, জানুয়ারি 2023
in - সেমি লিড, অর্থনীতি, আন্তর্জাতিক
A A
বাংলাদেশি নারী পেঁয়াজের ঝুড়ির পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপাইনে পেঁয়াজের দাম গত মাসে প্রতি কেজিতে ৭০০ পেসো (প্রায় ১৩ মার্কিন ডলার) বেড়েছে। সেদেশের সরকারী পরিসংখ্যান অনুসারে, যা মাংসের দামের চাইতেও বেশি এবং দেশটির দৈনিক ন্যূনতম মজুরির সমান।

বিবিসি এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি যদিও পেঁয়াজের দাম কিছুটা কমেছে, তারপরেও এখনও তা অনেকের কাছে বিলাসি পণ্য। দেশটির রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র খাদ্যের দাম বৃদ্ধিকে “জরুরি পরিস্থিতি” বলে আখ্যায়িত করেছেন। এই মাসের শুরুর দিকে তিনি সরবরাহ বাড়ানোর জন্য লাল এবং হলুদ পেঁয়াজ আমদানির অনুমোদন দেন।

কেন্দ্রীয় সেবু শহরের একজন পিৎজা ব্যবসায়ী বিবিসিকে বলেন, “আগে আমরা দিনে তিন থেকে চার কেজি পেঁয়াজ কিনতাম। এখন আমরা আধা কেজি কিনি, এটুকুই আমাদের সামর্থ্যের মধ্যে আছে। আমাদের গ্রাহকরা এটা বোঝেন, কারণ শুধু রেস্তোরাঁই নয় খাবারে পেঁয়াজের ব্যবহার নিয়ে পরিবারগুলিও কঠিন সময় পার করছে।”

গত বছর আগস্ট মাসে, ফিলিপাইনের কৃষি বিভাগ মূল জাতীয় ফসলের ঘাটতির ব্যাপারে পূর্বাভাস দিয়েছিল। গত বছর দেশটিতে দুটি শক্তিশালী ঝড় আঘাত হানে এবং ফসলের যথেষ্ট ক্ষতি পরে এই অবস্থা বলে জানাচ্ছে সেদেশের সরকার।

পেঁয়াজ ফিলিপিনের খাবারের একটি বড় অংশ, দৈনন্দিন খাবারে যা বহুল ব্যবহারিত হয়। যার ফলে দেশটির সাধারন মানুষ ও খাদ্য ব্যাবসায়ীরা পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছে।

এছাড়াও পেঁয়াজ পাচার হয়ে যাবার জন্য সঙ্কট সৃষ্টি হচ্ছে দেশটিতে। এই মাসের শুরুতে, ফিলিপাইন এয়ারলাইন্সের ১০ জন ক্রু সদস্যকে প্রায় ৪০ কেজি পেঁয়াজ এবং ফল লাগেজ ব্যাগে করে পাচার করার চেষ্টা করার সময় শনাক্ত করা হয়।

কান্টার ওয়ার্ল্ডপ্যানেল কনসালটেন্সি নামক সংস্থা থেকে মেরি-অ্যান লেজোরাইন বলেছেন, জলবায়ুর পরিবর্তন দেশের খাদ্য নিরাপত্তার জন্যও একটি বড় হুমকি৷ যদি জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য ঘাটতি দেখা যায় এবং দাম বাড়ে তাহলে এটি ফিলিপাইনের একটি বড় অংশের ভোক্তা যাদের ক্রয় ক্ষমতা ন্যূনতম তাদের উপর খুব ক্ষতিকর প্রভাব ফেলবে।”

Tags: পেঁয়াজের ঘাটতিপেঁয়াজের দামফিলিপাইন
Previous Post

সিনেমা হল বাঁচাতে আমদানি ছবির পক্ষে রিয়াজ

Next Post

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ‘পতাকাবিহীন’ সাবালেঙ্কা

Next Post
অস্ট্রেলিয়ান ওপেনের টেনিস খেলোয়াড় সাবালেঙ্কা উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ‘পতাকাবিহীন’ সাবালেঙ্কা

বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে জিততে পারবে না জেনেই বিএনপির তালবাহানা: ড. হাছান মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT