চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে কোন ম্যাচ না জিতলেও যত টাকা পাবেন জ্যোতি-নাহিদারা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ২০২৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 পূর্বাহ্ন 30, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার পর্দা উঠছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ১৩তম আসরের। হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কায় গড়াবে এবারের আসর। ভারতের মাটিতে পাকিস্তান না খেলায় সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। এবারের আসর দিয়ে দ্বিতীয়বারের মতো এই সংস্করণের বিশ্বকাপে খেলবে বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে বড় পরিবর্তনের মধ্য দিয়ে শুরু হতে চলেছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। কিছুদিন আগেই আইসিসি ঘোষণা করেছিল বিশ্বকাপের প্রাইজমানি। এবারের মোট প্রাইজমানি ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার-বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৮ কোটি টাকা।

এবারের বিশ্বকাপে খেলছে আটটি দল। স্বাগতিক দুই দল ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে-বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টের প্রাইজমানি যেহেতু বাড়ানো হয়েছে, তাতে সকল অংশগ্রহণ করা দলই মোটা অঙ্কের অর্থ পাবে। এমনকি, টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও বিশাল অর্থ পাবে দলগুলো।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ কোনো ম্যাচ না জিতলেও তারা টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ ২ লাখ ৫০ হাজার ডলার পাবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩ লাখ টাকা। এর সঙ্গে যদি গ্রুপপর্বে জয় আসে, তবে প্রতিটি জয়ের জন্য যুক্ত হবে আরও ৩৪ হাজার ৩১৪ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪১ লাখ ৬১ হাজার।

সেমিফাইনালে উঠতে পারলে পুরস্কার ধাপে ধাপে বাড়বে। শেষ চারে পৌঁছানো দলগুলোর প্রাইজমানি ১১ লাখ ২০ হাজার ডলার করে। যা প্রায় ১৩ কোটি ৫৮ লাখ টাকা। রানার্সআপ হলে পুরস্কার দাঁড়াবে ২২ লাখ ২৪ হাজার ডলার। আর স্বপ্নের মতো শিরোপা জিততে পারলে বাংলাদেশের মেয়েরা পাবে সর্বোচ্চ ৪৪ লাখ ৮০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ কোটি ৩৪ লাখ।

২০২২ সালের নিউজিল্যান্ড বিশ্বকাপের তুলনায় এবারের অর্থ পুরস্কার বেড়েছে প্রায় তিন গুণ। চ্যাম্পিয়ন দল যেখানে আগেরবার পেয়েছিল ১৩ লাখ ২০ হাজার ডলার, এবার সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪৪ লাখে। রানার্সআপের পুরস্কারও বেড়েছে ২৭৩ শতাংশ।

Tags: জ্যোতিবাংলাদেশভারতমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

ঠাকুরগাঁওয়ে বদ্ধ ঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

Next Post

ট্রাম্প-নেতানিয়াহুর নতুন করে গাজা শান্তি পরিকল্পনা

Next Post
ট্রাম্প ও নেতানিয়াহু গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প-নেতানিয়াহুর নতুন করে গাজা শান্তি পরিকল্পনা

বাংলাদেশের প্রতিনিধি ও জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন জাতিসংঘ মহাসচিবের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT