চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলুচিস্তানে অস্ত্রধারীদের হামলায় নয় পুলিশ নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 07, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী পাহাড়ে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বেলুচিস্তানের জিয়ারত জেলার মাঙ্গি এলাকায় অস্ত্রধারীদের হামলায় অন্তত নয় পুলিশ নিহত হয়েছেন।

জেলার ডেপুটি কমিশনার আবদুল কুদ্দুস আসাকজাই নিশ্চিত করেছেন যে, নির্মাণাধীন মাঙ্গি ড্যাম এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

তার বলেন, যেসব সদস্যের ওপর হামলা চালানো হয়েছে তারা নির্মাণকাজের স্থানে দায়িত্ব পালন করছিলেন।

ডেপুটি কমিশনার জানান, হামলায় অন্তত নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন সদস্য এখনেও নিখোঁজ রয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে গত রাত থেকে পাশের পিশিন জেলার জাতীয় মহাসড়কে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা বলছেন, বিপুল সংখ্যক অস্ত্রধারী ওই এলাকায় প্রবেশ করে ২০ জনের বেশি পুলিশ কর্মকর্তাকে অপহরণ করেছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক সহকারী শাহিদ রিন্দ বলেছেন, ডিএসপি গোলাম সরওয়ারসহ আটজন পুলিশ সদস্য দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে নিরাপদে কুচ থানা এলাকায় পৌঁছেছেন। এছাড়া রিজওয়ান নামের একজন কনস্টেবলকেও উদ্ধার করা হয়েছে।

এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক সহকারী শাহিদ রিন্দের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সঙ্গে সম্পৃক্ত ছিল।

২০২৪ সালের আগস্ট থেকে পাকিস্তান সরকার সব মন্ত্রণালয় ও সরকারি বিভাগকে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ক্ষেত্রে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ শব্দটি ব্যবহারের নির্দেশ দিয়েছে।

মাঙ্গি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

কোয়েটার পানির সংকট মোকাবিলার লক্ষ্যে বেলুচিস্তান সরকার এখানে বহু বিলিয়ন রুপি ব্যয়ে মাঙ্গি ড্যাম নির্মাণ করছে।

অতীতেও মাঙ্গি এলাকায় হামলার ঘটনা ঘটেছে।২০২১ সালের আগস্টে সেখানে একটি স্থলমাইন বিস্ফোরণে লেভিস ফোর্সের তিন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন।

Tags: অস্ত্রধারীপাকিস্তান
Previous Post

দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য

Next Post

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

Next Post
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার তিন আসামি আদালত ভবনে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

বন্যার পানিতে ত্রাণ সংগ্রহে নারী ও শিশু, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT