চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেট ছাড়া কেমন কাটছে স্মার্টফোন ব্যবহারকারীদের দিন?

এস কে রাসেল by এস কে রাসেল
2:54 অপরাহ্ন 25, জুলাই 2024
in জনপদ
A A
বিভিন্ন বয়সের মানুষ গাছের ছায়ায় বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতে হাতে স্মার্টফোন। আর সেই স্মার্টফোন হয়ে উঠেছে মানুষের নিত্যদিনের নানা প্রয়োজন মেটানোর বস্তু। তবে গত কয়েকদিনের দেশের চলমান অস্তিতিশীল পরিস্তিতিতে ব্যাহত হয়েছে ইন্টারনেট পরিসেবা।

ব্রডব্যান্ড থেকে মোবাইল ডাটা কোনটাই কাজ করছে না। ইন্টারনেটের কারণে অনেকেই তাদের দৈনন্দিন কাজও করতে পারছে না। কেমন কাটছে প্রত্যন্ত অঞ্চলের স্মার্টফোন ব্যবহারকারীদের দিন?

কিশোরগঞ্জ জেলা সদরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে যেখানে প্রতিদিন প্রাকৃতিক পরিবেশে নির্মল বাতাসে সময় কাটাতে আসেন শত শত মানুষ। একা কিংবা দলীয়, সবার হাতেই দেখা মিলে স্মার্টফোন। প্রয়োজন বা অবসর বিনোদনের সঙ্গী হয় ইন্টারনেট। আড্ডার ফাকেও ইন্টারনেট যেনো আরেক সঙ্গী।

তবে দেশের চলমান পরিস্থিতিতে নেই সেই চিরচেনা চিত্র। সবার হাতে ফোন থাকলেও ব্যবহার হচ্ছে ভিন্ন উপায়ে। মোবাইলফোনের জনপ্রিয় গেইম লুডু খেলে সময় পার করছেন অনেকেই। ইন্টারনেটের কারণে অনেকেই তাদের দৈনন্দিন কাজও করতে পারছে না বলে জানিয়েছেন।

গতকাল বুধবার থেকে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হলেও পরিপূর্নভাবে সকল সেবা প্রদান করতে পারছে না অনেক প্রতিষ্ঠান। ফলে বাণিজ্যেও পড়ছে ভাটা। সীমিত ইন্টারনেটের এই পরিস্থিতিতে অনেকে আড্ডা নয়তো বই ও পত্রিকা পড়ে সময় কাটাচ্ছেন।

এজেন্ট ব্যাংকের সাথে জড়িত আব্দুল আলিম জানান, ব্যাংক থেকে টাকা না তুলতে পারায় তিনিও তার গ্রাহকদেরকে সেবা দিতে পারছেন না। তাই তিনিও অবসরে অলস দিন কাটাচ্ছেন।

ওষুধ ব্যবসার সাথে জড়িত রিপন মিয়া বলেন, ইন্টারনেটের কারণে প্রতিদিনের হিসাব ঢাকায় পাঠাতে পারছেন না। আগের তুলনায় বিক্রি কমেছে তিনগুণ। তার দাবি দ্রুতই ইন্টারনেট সেবা স্বাভাবিক করা হউক। বিশেষ করে মোবাইল ইন্টারনেট সেবা দ্রুতই সচল করার দাবি জানান তিনি।

রাতুল নামে এক যুবক জানান, ইন্টারনেট না থাকায় যেমন ক্ষতি হয়েছে, তবে একদিকে কিছুটা হলেও উপকার হয়েছে। পরিবারের লোকজন ও বন্ধু-বান্ধবদের সাথে এখন প্রাণখুলে কথা বলা যাচ্ছে। সেই সাথে বই ও পত্রিকা পড়ারও মনোযোগ এসেছে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী নাঈম বলেন, এখনতো কাজকর্ম সব বন্ধ তাই বন্ধুদের সাথে লুডু খেলতেছি। ইন্টারনেট সেবা চালু হলে কাজে ফিরতে হবে। এভাবে বসে থেকে সারাদিন বাসায় ভালো লাগে তাই চত্বরে এসেছি লুডু খেলতে।

চা দোকানি জনি মিয়া জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে প্রতিনিদিন অনেক মানুষের আনাগোনা হয়। তাই এখানে চা বিক্রি করে তার পরিবার চলে। তবে গত কয়েকদিনে এখানে তিনি নিয়মিত দোকানই খুলতে পারেনি। সংসার চালাতেন হিমশিম খাচ্ছেন তিনি।

Tags: কিশোরগঞ্জস্মার্টফোন
Previous Post

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার

Next Post

এইচএসসি’র আরও ৪ পরীক্ষা স্থগিত

Next Post
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজে এইচএসসি পরীক্ষা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসি'র আরও ৪ পরীক্ষা স্থগিত

নিহত জবি শিক্ষার্থীর ছবি, সংঘর্ষের সময় নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংঘর্ষের সময় নিহত এক জবি শিক্ষার্থীর পরিচয় জানা গেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT