ঘুষ ও চাঁদাবাজির কারণে নিয়মিত বহু মানুষকে ভুগতে হচ্ছে। এ অবস্থায় ভুক্তভোগীদের অভিযোগ জানাতে তৈরি করা বেসরকারি দু’টি ওয়েবসাইট ব্যাপক সাড়া ফেলেছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রব্যবস্থায় ঘুষ-চাঁদাবাজির মত অপরাধের প্রতিকার না থাকায় সাধারণ মানুষ এ ধরণের প্লাটফর্মে অভিযোগ জানাতে আগ্রহী হচ্ছেন। তবে সরকার অপরাধ দমনে তৎপর না হলে, এসব উদ্যোগ কোন কাজে আসবে না বলে মনে করেন তারা








