চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের জন্ম যেভাবে

রাজু আলীম by রাজু আলীম
11:21 অপরাহ্ন 24, জুন 2024
in রাজনীতি
A A
আওয়ামী লীগের জন্ম নিয়ে আলোচনা করছে দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৪৯ সালের ২৩ জুন বিকেলে ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় নতুন একটি রাজনৈতিক দল ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। পরবর্তীতে সেই দলের নাম পরিবর্তন হয়ে জন্ম হয়েছে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ এর।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানে এসে আওয়ামী লীগ জন্ম, ইতিহাস এবং অবদান নিয়ে আলোচনা করেন দলটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু ও মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ।

এসময় পাকিস্তান আন্দোলন এবং পরবর্তীতে আওয়ামী লীগের জন্ম ও স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মোজাফফর হোসেন পল্টুসহ অন্যরা।

মোজাফফর হোসেন পল্টু বলেন, মূলত পাকিস্তান আন্দোলনের পর যখন পাকিস্তান ভাগ হলো তখন থেকে পশ্চিম পাকিস্তানের ভিন্ন রূপ দেখতে পায় বঙ্গবন্ধু শেখ মুজিবসহ এই অঞ্চলের প্রগতিশীলরা। এরপর থেকে পশ্চিম পাকিস্তান নিয়ে তাদের আগ্রহ হারাতে থাকে। আর ধীরে ধীরে এই অঞ্চলের মানুষ বিদ্রোহী হয়ে উঠে। একপর্যায়ে ছাত্রলীগ গঠন করা হয়।

তিনি বলেন, ১৯৪৮ সালে পাকিস্তান হওয়ার পরে ঢাকায় মুসলিম লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন মাওলানা আকরাম খান এবং খাজা নাজিমুদ্দিন।

পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের বিষয়ে তারা বলেন, মূলত সোহরাওয়ার্দী-আবুল হাশেম নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের অনুসারী যে প্রোগ্রেসিভ নেতারা ছিলেন, তারা তখন সেখানে নিজেদের অবহেলিত মনে করছিলেন। তখন তারা মোঘলটুলিতে ১৫০ নম্বর বাড়িতে একটি কর্মী শিবির স্থাপন করেন। সেখানে তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করার কথা চিন্তা করেন। কলকাতা থেকে এসে শেখ মুজিবুর রহমান তাদের সাথে যুক্ত হন।

তবে মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হওয়ার পিছনে রয়েছে আরও বেশ কিছু কারণ। এর মধ্যে প্রধান কারণ ছিল, অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করা। তিনি বলেন, ১৯৪৯ সালে প্রতিষ্ঠার ৬ বছরের মাথায় ১৯৫৫ সালের সম্মেলনে অসাম্প্রদায়িক রূপ দিতে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ করা হয়। স্বাধীন বাংলাদেশে দলের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ আওয়ামী লীগ।

১৯৫৫ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শামসুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের জন্ম হয়।

মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার বলেন, আইয়ুব খানের সকল ষড়যন্ত্রকে ভুল প্রমাণ করে বঙ্গবন্ধুকে এগিয়ে যেতে সাহস দিয়েছে বাংলার মানুষ। এরপর ইয়াহিয়া খানের প্রবল আগ্রাসন থেকেও এই অঞ্চলের মানুষকে রক্ষা করেছে বঙ্গবন্ধু। মূলত বাংলার মানুষের ঐক্য এবং চাওয়াতেই সবসময় আওয়ামী লীগ আজও নেতৃত্বের সারথি হয়ে আছেন।

জাফর ওয়াজেদ বলেন, বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ একে অপরের প্রতিচ্ছবি। একটিকে বাদ দিয়ে অন্যটিকে কল্পনাও করা যায় না। শেখ মুজিবুর রহমান সবসময় দল এবং সাধারণ মানুষের কথা মাথায় নিয়ে কাজ করেছেন।

আওয়ামী লীগের উত্থান নিয়ে একটি বই লিখেছেন লেখক ও রাজনৈতিক পর্যবেক্ষক মহিউদ্দিন আহমদ। তিনি বলছেন, ১৯৪৮ সালে পাকিস্তান হওয়ার পরে ঢাকায় মুসলিম লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন মাওলানা আকরাম খান এবং খাজা নাজিমুদ্দিন।

তখন টাঙ্গাইলে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ পদত্যাগ করার কারণে শূন্য হওয়া একটি উপনির্বাচনে দুই দফায় মুসলিম লীগ প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন মওলানা ভাসানী এবং শামসুল হক। কিন্তু তাদের দুজনের নির্বাচনী ফলাফলই অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

তখন তারাও এসে এই মুসলিম কর্মীদের সঙ্গে মিলে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার কথা ভাবতে শুরু করেন। তারা একটি সভা ডাকেন। সেই সভা ডাকার প্রস্তুতি কমিটির সভাপতি ছিলেন মওলানা ভাসানী আর সাধারণ সম্পাদক ছিলেন ইয়ার মোহাম্মদ খান। কিন্তু সেই সভা করার জন্য কোন অডিটোরিয়াম পাওয়া যাচ্ছিলো না। তখন কে এম দাস লেনের কাজী হুমায়ুন রশীদ তার মালিকানাধীন রোজ গার্ডেনে সভা করার আহ্বান জানান।

সেখানেই ২৩ জুন বিকেলে আড়াইশো-তিনশো লোকের উপস্থিতিতে নতুন একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রস্তাব অনুযায়ী সেই দলের নামকরণ করা হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’।

সেই সঙ্গে পুরো পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনের নাম রাখা হয় ‘নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’, যার সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

চ্যানেল আই অনলাইন আলোচনা পর্বে অতিথি ও উপস্থাপিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেখক মহিউদ্দিন আহমদ বলছেন, দলের নামের সঙ্গে মুসলিম শব্দটি থাকায় পরবর্তীতে কেউ কেউ আপত্তি করছিলেন। এ নিয়ে দলে বেশ একটি বিরোধ তৈরি হয়েছিল, যে মুসলিম শব্দটি থাকবে নাকি থাকবে না।

তখন হিন্দু এবং মুসলিম আসনে আলাদাভাবে নির্বাচন হতো। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের সময় একটা সমঝোতা হয়েছিল যে, এই দলটি একটি অসাম্প্রদায়িক দল হবে। ওই নির্বাচনে ২৩৭টি আসনের মধ্যে ২২৩টি আসন পায় যুক্তফ্রন্ট, যা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সঙ্গে কৃষক শ্রমিক পার্টি, পাকিস্তান গণতন্ত্রী দল, পাকিস্তান খেলাফত পার্টি আর নেজামে ইসলামী পার্টির সমন্বয়ে গঠিত হয়েছিল। আওয়ামী মুসলিম লীগ পেয়েছিল ১৪৩টি আসন।

যুক্তফ্রন্টের প্রধান তিন নেতা ছিলেন মওলানা ভাসানী, এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

মহিউদ্দিন বলেন, যদিও মওলানা ভাসানী দলকে অসাম্প্রদায়িক করতে মুসলিম শব্দটি বাদ দেয়ার জন্য জোর দিচ্ছিলেন, কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী চাইছিলেন যে মুসলিম শব্দটি থাকুন। কারণ তার ভয় ছিল, এটা বাদ হলে পশ্চিম পাকিস্তানে জনপ্রিয়তা কমে যাবে।

১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ আওয়ামী মুসলিম লীগে যে কাউন্সিল হয়, সেখানে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। ফলে অমুসলিমরাও এই দলে যোগ দেয়ার সুযোগ পান। তবে পূর্ব পাকিস্তান শব্দ দুইটি বাদ পড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে।

বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার হতে শুরু করে।

Tags: আওয়ামী লীগ
Previous Post

সাংবাদিকতা নিয়ে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বিবৃতিতে বিএমএসএফ’র উদ্বেগ

Next Post

মাদক ও যৌতুক প্রতিরোধে ভূমিকা পালনকারী ব্যক্তিকে পুরষ্কৃত করবে ছাত্রলীগ

Next Post
চ্যানেল আই এর লোগো, বাংলার জনপ্রিয় সংবাদ ও বিনোদন চ্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক ও যৌতুক প্রতিরোধে ভূমিকা পালনকারী ব্যক্তিকে পুরষ্কৃত করবে ছাত্রলীগ

বাংলাদেশি সিনেমা উৎসবে দর্শকদের আগ্রহ ও উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ নয়, শাকিবের পারিশ্রমিক হচ্ছে ৫০ কোটি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT